ইসরাইল-গাজা সংঘাত: তুরস্কে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী 

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৩:০৩ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন শুরুর পর দ্বিতীয় দফায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান কাতার সফরে গেছেন। এর পর তিনি তুরস্ক সফরে যাবেন বলে জানা গেছে। 

মঙ্গলবার সকালে দোহার উদ্দেশ্যে রাজধানী তেহরান ছাড়েন, এর পর তুরস্কে যাবেন তিনি। ডেইলি সাবাহ'র খবর।

ধারণা করা হচ্ছে- গাজার বেসামরিক জনগণের ওপর ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার অবসানের জন্য নতুন সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে কাতারের সঙ্গে আলোচনার জন্য তিনি এই সফর করছেন। আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে ইরানের একটি রাজনৈতিক প্রতিনিধিদল রয়েছে।

আশা করা হচ্ছে- এই সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি এবং দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানির সঙ্গে সাক্ষাৎ করবেন।

দুই সপ্তাহ আগে আমির আব্দুল্লাহিয়ান আঞ্চলিক সফরের অংশ হিসেবে কাতার সফর করেছিলেন। সে সময় তিনি ইরাক, সিরিয়া এবং লেবাননও সফর করেন। কাতারে এই সফরের পর ইরান এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য আঙ্কারা সফর করবেন।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজার ওপর বর্বর আগ্রাসন শুরু করেছে। এতে এ পর্যন্ত আট হাজার ৩০৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া, আহত হয়েছেন ২১ হাজার ৪৮ জন। পাশাপাশি ইসরাইলি অবরোধের কারণে গাজা উপত্যকায় জ্বালানি, বিদ্যুৎ, পানি এবং খাদ্যের মারাত্মক সংকট দেখা দিয়েছে।

 

এআর
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহরের ঐতিহাসিক আল-আকসা মসজিদের গা ঘেঁষে থাকা ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি ও স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরালো করেছে ইসরাইল সরকার।...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর