চুরি হচ্ছে ফিলিস্তিনিদের মরদেহ ও অঙ্গ-প্রত্যঙ্গ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ পিএম

গাজায় ইসরাইলি বিমান হামলা ও স্থল অভিযান শুরুর পর থেকেই দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের একাধিক অভিযোগ উঠছে। যা বরাবরই অস্বীকার করে আসছে ইসরাইল। তবে এবার নিহত ফিলিস্তিনিদের মরদেহ ও অঙ্গ-প্রত্যঙ্গ চুরির অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। আর গাজাভিত্তিক একাধিক এনজিও বলছে, তাদের কাছে এসবের প্রমাণও রয়েছে।    

ইউরো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনাদের মরদেহ ও অঙ্গ-প্রত্যঙ্গ চুরির অপরাধের বিচারের লক্ষ্যে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহবান জানিয়েছে গাজাভিত্তিক এনজিওগুলো।

ফিলিস্তিনিদের মরদেহ থেকে সম্ভাব্য অঙ্গ-প্রত্যঙ্গ চুরির বিষয়ে “উদ্বেগ” জানিয়ে ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর নামে একটি এনজিও বলছে, ইসরাইলি সেনাবাহিনীর কাছে থেকে ছাড় পাওয়া মৃত ফিলিস্তিনিদের মরদেহ পরীক্ষা-নিরীক্ষা করে অঙ্গ-প্রত্যঙ্গ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকরা। 

এনজিওটি দাবি করেছে, ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ গাজার বিভিন্ন এলাকা এবং উত্তর গাজার আল-শিফা এবং ইন্দোনেশিয়ান হাসপাতাল থেকে ফিলিস্তিনিদের শতাধিক মরদেহ নিয়ে গেছে। 

ইসরাইলি সেনাদের বিরুদ্ধে চোখের কর্নিয়া, লিভার, কিডনি এবং হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ চুরির তথ্য ও প্রমাণ তাদের হাতে রয়েছে বলে দাবি করেছে ইউরো-মেড মনিটর।  

এছাড়াও ইসরাইলি সেনারা একটি গণকবর থেকে ফিলিস্তিনিদের মৃতদেহ উত্তোলন করেছে বলেও জানিয়েছে সংস্থাটি। 

এদিকে পরিবারের সম্মতি ছাড়া মৃত ফিলিস্তিনিদের অঙ্গ সংগ্রহের বিষয়টি অস্বীকার করেছে ইসরাইলের সেনাবাহিনী। 

এর আগে ইসরাইলি ডাক্তার মেরা ওয়েইস তার বই “ওভার দ্য ডেড বডিস” এ বলেন, ১৯৯৬ এবং ২০০২ সালের মধ্যে মৃত ফিলিস্তিনিদের শরীর থেকে চুরি করা অঙ্গ-প্রত্যঙ্গ ইসরাইলি বিশ্ববিদ্যালয়গুলোতে চিকিৎসা গবেষণায় ব্যবহৃত হয়েছে এবং ইসরাইলি রোগীদের দেহেও প্রতিস্থাপন করা হয়েছিল। 

গাজায় কাজ করা এনজিওগুলো বলছে, তাদের হাতে এসবের যথেষ্ট প্রমাণ রয়েছে। আজ হয়তো ইসরাইল বেঁচে যাচ্ছে তবে একদিন ঠিকই এসবের বিচার হবে। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
সৌদি আরবের নাজরান অঞ্চলে দেশটির ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় একটি এএইচ-৬আই (AH-6i) রিকনেসেন্স (পর্যবেক্ষণ) হেলিকপ্টার দুর্ঘটনায় পতিত হয়ে এর ভেতরে থাকা দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।...
রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু 'বাংলাদেশ সচিবালয়' স্থানান্তরের ঐতিহাসিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক...
বাঙালি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমীদের প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা ২০২৭’ আগামী বছরের ৭ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। মাসব্যাপী এই ঐতিহ্যবাহী মেলা চলবে ৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত।
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর