ইসরাইলি ক্ষেপণাস্ত্রেই বিনাশ পাঁচ ট্যাংক, নিহত বহু সেনা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১২:১২ পিএম

ইসরাইলের দুই টন ওজনের দু'টি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র দিয়ে পাঁচটি ইসরাইলি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে গাজার হামাস সরকারের সামরিক শাখা ইজ্জুদ্দীন আল-কাসসাম ব্রিগেড। এ ঘটনা বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে। 

শনিবার গাজার 'জাবালিয়া আল বালাদ' এলাকায় এই ঘটনা ঘটেছে। খবর লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল মায়াদিনের। 

আল-কাসসাম ব্রিগেডের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ইসরাইলি বাহিনী গাজার আবাসিক ভবনগুলো লক্ষ্য করে যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার মধ্যে দু'টি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়নি। হামাস যোদ্ধারা ওই দুই ক্ষেপণাস্ত্র ইসরাইলি ট্যাংক ও গাড়ি বহরের চলার পথে রেখে দেয় এবং ট্যাংক বহর ঐ দুই ক্ষেপণাস্ত্রের কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে সেগুলোতে বিস্ফোরণ ঘটানো হয়। 

বিবৃতিতে আরও বলেছে, ইসরাইলের পাঁচটি ট্যাংক ধ্বংসের পাশাপাশি ট্যাংকের সব আরোহী সেনা হতাহত হয়েছে।

এছাড়া গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আল-কাসাসিব এলাকায় এক ফিলিস্তিনি সংগ্রামী ইসরাইলি সেনাদের সামনে গিয়ে সরাসরি গুলি চালিয়ে চার দখলদার সেনাকে হত্যা করেছে।

অন্যদিকে গাজার মধ্যাঞ্চলের 'হুজ্‌র আদ্দিক' এলাকায় একটি টানেলের প্রবেশপথে বিস্ফোরণ ঘটিয়ে বহু ইসরাইলি সেনাকে হত্যা করা হয়েছে।

হামাস বলছে, ইসরাইলি সেনারা যখন টানেলে প্রবেশ করছিল তখনি সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। টানেলে বিস্ফোরণের শিকার ইসরাইলি সেনাদের বাঁচাতে আরও কিছু দখলদার সেনা সেখানে হাজির হয়। এ সময় তাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়। এতে সেখানে বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে।

তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরাইলের সেনাবাহিনী। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর