ইসরাইলের হাইফা বন্দরে ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৬ পিএম

ইসরাইলের হাইফা সমুদ্রবন্দরে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইসরাইলি কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলো জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ। খবর পার্সটুডে ও প্রেস টিভির।  

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরাইলের গণহত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, শত্রুর শক্ত ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে।

আরও বলা হয়েছে, গাজায় দখলদারিত্ব প্রতিরোধ এবং আরব জনগণকে সমর্থন করার নীতির আওতায় আমাদের যোদ্ধারা ড্রোন ব্যবহার করে অধিকৃত ভূখণ্ডের  হাইফা বন্দরে হামলা করেছে। 

এক বছরেরও কম সময়ের মধ্যে এ নিয়ে হাইফা বন্দরে চার দফা হামলা চালালো ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। 


এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। 

গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে ইরাক, ইয়েমেন এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। সংগঠনগুলো বলছে, ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এই হামলা চালাচ্ছে।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চরম উত্তেজনার মধ্যেই নজিরবিহীন এক ঝটিকা সফরে কিয়েভে পৌঁছেছেন জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডারিক মার্জ।...
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
রাশিয়া ও ইউক্রেনের চলমান রক্তক্ষয়ী যুদ্ধে এবার এক বড় ধরনের আর্থিক ও কৌশলগত ধাক্কার মুখোমুখি হলো ভারতীয় মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান। ইউক্রেনের সুমি অঞ্চলে অবস্থিত ভারতের বিখ্যাত ‘কুসুম গ্রুপ’-এর...
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের শেষ দিনে রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে ইউক্রেনের শত শত ড্রোন হামলায় অন্তত দুই ব্যক্তি নিহত হয়েছেন এবং শহরের প্রধান একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর...
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৩০০ চালকের বিনামূল্যে চোখ পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও...
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
দেশে হামের প্রাদুর্ভাব ও এর জটিল উপসর্গ নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর