অ্যাশদদে তিন দখলদার নিহত, ইসরাইলজুড়ে সতর্কতা জারি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৫ পিএম

গাজা উপত্যকায় দখলদার বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে ইসরাইলে সশস্ত্র হামলা অব্যাহত রয়েছে। সবশেষ শুক্রবার অ্যাশদদ শহরের কাছে গুলিবর্ষণের ঘটনায় তিন ইসরাইলি নিহত ও তিনজন আহত হয়েছে। এ হামলার পরপরই ইসরাইলজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ। 

এবিএনএ নিউজ এজেন্সি ও পার্সটুডের খবরে বলা হয়েছে, অ্যাশদোদের নিকটবর্তী কিরিয়াত মালাখি শহরের একটি বাস স্টপেজে শুক্রবার এক ব্যক্তি গুলিবর্ষণ করলে ওই তিন ইসরাইলি অভিবাসী নিহত হয়। বাস স্টপেজটি গাজা উপত্যকা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।

হামলার পর ইসরাইল পুলিশের প্রধান কোবি শাবতাই এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পুলিশ বলেছে, একজন সশস্ত্র ইসরাইলি ঘটনাস্থলেই ওই হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। যদিও হামলাকারীর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। 

ইসরাইলি সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর ছয় ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় নিকটস্থ কাপ্লান হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনজনের মৃত্যু হয়। তবে অপর এক খবরে বলা হয়েছে, তিনজন নয় বরং দুইজন নিহত হয়েছে। 

বিশ্লেষকরা বলছেন, গাজায় চার মাসেরও বেশি সময় ধরে ইসরাইলি সেনাদের গণহত্যা চালিয়ে আসছে। এর প্রভাবে ইসরাইলের অভ্যন্তরেও সহিংসতার ঘটনা বাড়ছে। শঙ্কায় দিন কাটছে অধিকাংশ ইসরাইলির। 

অন্যদিকে ইসরাইলি সেনাদের হামলা থেকে বাঁচতে তেল আবিবের নির্দেশনা মেনে প্রায় ১৪ লাখ গাজাবাসী মিশর সীমান্তের রাফা শহরে আশ্রয় নিয়েছেন।

নেতানিয়াহু সরকার বলছে, এবার রাফা শহরেও হামলা চালাবে দখলদার সেনরা। 

এমন ঘোষণার পর ইসরাইলের প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশিরভাগ প্রভাবশালী দেশ তেল আবিবকে সতর্ক করে দিয়েছে। এর ফলে এ যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে বলেই আশঙ্কা তাদের।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর