হামাসের সঙ্গে আবারও মধ্যস্থতায় ইসরাইল

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১০:০৪ পিএম

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে যেন ইদুর-বিড়াল খেলায় মেতে উঠেছে ইসরাইল। টানা পাঁচ মাস গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি হায়েনারা। এতে মারা যাচ্ছে নিরীহ ফিলিস্তিনি নাগরিক। সেখানে নেমে এসেছে মানবিক বিপর্যয়, তারপরও যুদ্ধ থামানোর কোন লক্ষণই নেই তেল আবিবের। 

দুইদিন আগেই গাজায় যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। কিন্তু তাতে কোনো পাত্তাই দেয়নি দুষ্টু রাষ্ট্র ইসরাইল। উল্টো গাজা উপত্যকার শেষ ভরসা হিসেবে থেকে যাওয়া রাফাহতে ব্যাপক স্থল অভিযান শুরুর সবুজ সংকেত দিয়েছেন মধ্যপ্রাচ্যের কসাই হিসেবে পরিচিত বেনিয়ামিন নেতানিয়াহু।

জাতিসংঘের প্রস্তাবকে পাত্তা না দিলেও গাজা পরিস্থিতি যে নিজেদের জন্য বুমেরাং হতে যাচ্ছে সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তাই নিজ দেশের গুপ্তচর সংস্থা মোসাদ এবং গোয়েন্দা দপ্তর শিন বেট প্রধানদের কাছে বার্তা পাঠিয়েছেন হামাসের সঙ্গে আলোচনা শুরু করার।

টাইমস অফ ইসরাইলের এক রিপোর্টের বরাত দিয়ে, কাতারভিক্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, হামাসের সাথে মধ্যস্থতা করার আলোচনা পুনরায় শুরু করার জন্য মোসাদ ও শিন বেট প্রধানদের সবুজ সংকেত দিয়েছেন ইসরাইলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। 

নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি বিবৃতি উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, আলোচকরা আগামী দিনগুলোতে কায়রো বা দোহায় ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে এবং আলোচনা এগিয়ে নেয়ার জন্য যথেষ্ট সুযোগ ও চেষ্টা থাকবে বলেও এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

চলতি সপ্তাহের শুরুতে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভেস্তে যায়। হামাসের দাবি, গাজা থেকে ইসরাইলের পুরোপুরি প্রত্যাহার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি থাকতে হবে। এই দাবির প্রতি তেল আবিব কোন সাড়া না দেয়ায় সেই আলোচনা ভেস্তে যায় এবং স্থবির হয়ে পড়ে।  

নেতানিয়াহু হামানের ওই সব দাবিকে অযৌক্তিক বলে অভিহিত করে, রাফাহ আক্রমণ করার কথা বারবার উচ্চারণ করতে থাকেন। রাফাহতে আক্রমণ হলে ফিলিস্তিনিদের ওপর চরম দুর্যোগ নেমে আসবে, এটা বুঝতে পেরে আমেরিকাসহ ও বিশ্বনেতারা বেঁকে বসতে থাকেন। 

প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে সায় দেয় আমেরিকা। যুক্তরাষ্ট্র ভেটো না দেওয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবারই প্রথমবারের মতো যুদ্ধবিরতির আহবান জানালো। কিন্তু ভোটো না দেয়ায় আমেরিকার নিন্দা করেছে ইসরাইল।

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একে যুক্তরাষ্ট্রের পূর্বের অবস্থান থেকে সরে আসা বলে অভিহিত করেন। তার কার্যালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, রেজুলেশন পাশের অনুমতি দেওয়ার মার্কিন এই সিদ্ধান্ত যুদ্ধের শুরু থেকে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক অবস্থান থেকে স্পষ্ট পশ্চাদপসরণ।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান সামরিক সংঘাত ও টানটান উত্তেজনার মধ্যেই রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির রাজনৈতিক...
আমেরিকান চ্যালাচামুন্ডা আর সামরিক রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি তুচ্ছতাচ্ছিল্য করলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি! পরিষ্কার...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর