এবার ইসরাইলের পাঁচ লক্ষ্যবস্তুতে ইরাকি যোদ্ধাদের হামলা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৪:২৪ পিএম

এবার দখলদার ইসরাইলের পাঁচটি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইরাকভিত্তিক সশস্ত্র সংগঠন দ্যা ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে ও ফিলিস্তিনিদের সমর্থনে তারা এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী সংগঠনটি। 

মঙ্গলবার আদালা দুই বিবৃতিতে এসব হামলার কথা নিশ্চিত করেছে ইরান সমর্থিত আইআরআই। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি তেল আবিব। 

বিবৃতিতে বলা হয়, দখলদারিত্ব প্রতিরোধের ব্যাপারে আমাদের অব্যাহত প্রচেষ্টা, গাজার জনগণের প্রতি সমর্থন এবং নারী-শিশুসহ ফিলিস্তিনি জনগণের ওপর দখলদার বাহিনীর গণহত্যার জবাবে এসব হামলা চালানো হয়েছে।

ইরাকি যোদ্ধারা জানিয়েছে, ইসরাইলের আশকেলন তেল বন্দর এবং বীরশেবা এলাকার হাটজেরিম বিমান ঘাঁটিতে উপযুক্ত অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ইসরাইল যতক্ষণ পর্যন্ত গাজা যুদ্ধ অব্যাহত রাখবে ততক্ষণ ইরাকের পক্ষ থেকে এ ধরনের হামলা চলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইরানভিত্তিক পার্সটুড বলছে, এর আগে গেলো শনিবার ইসরাইল অধিকৃত অঞ্চলের হাইফায় তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালায় আইআরআই। তার আগে বুধবার ইরাকি প্রতিরোধ বাহিনী একটি গুরুত্বপূর্ণ ইসরাইলি বিমানঘাঁটির পাশাপাশি অধিকৃত অঞ্চলের আশদোদ শহর লক্ষ্য করে হামলা চালায়।

এসব হামলায় ইরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে আইআরআই, তবে এ বিষয়ে এখনও মুখ খোলেনি তেল আবিব। 

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৭৫ হাজারের বেশি মানুষ। 

চলমান এ গণহত্যার প্রতিবাদে ইরাক, ইরান, লেবানন, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের একাধিক রাজনৈতিক সংগঠন ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে।

সংগঠনগুলো বলছে, গাজায় গণহত্যা বন্ধ না হলে ইসরাইলকে লক্ষ্য করে হামলা চলতে থাকবে।   

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
পারস্য উপসাগরের ভূ-রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। হরমুজ প্রণালীকে সম্পূর্ণ অবরুদ্ধ করার অবস্থান থেকে সরে এসে ইরান এখন এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বা 'কন্ট্রোল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর