ইসরাইলে বিনিয়োগ থেকে সরে এলো বেজোস আর্থ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৫:৩০ পিএম

গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন- হামাসের বিরুদ্ধে যুদ্ধে নামার পর থেকেই ইসরাইলের অর্থনীতি বড় ধরনের সংকটের মুখে আছে। যুদ্ধের ব্যয় মেটাতে প্রতিদিন গচ্চা দিতে হচ্ছে লাখ লাখ ডলার। দেশটিকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা। এই ধারায় আরেকটি বড় ধাক্কা খেয়েছে দেশটি।

গাজা যুদ্ধের কারণে ইসরাইলের একটি জলবায়ু প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জেফ বেজোসের প্রতিষ্ঠান বেজোস আর্থ। জলবায়ু ভারসাম্য রক্ষায় বিকল্প প্রোটিন উৎপাদনের একটি প্রকল্পে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে বেজোস আর্থ।

ইসরাইলের টেকনিওন ইনস্টিটিউট অব টেকনোলজি এবং হিব্রু ইউনিভার্সিটি উভয়ই গেলো বছর বেজোস আর্থের কাছে বিকল্প প্রোটিন উৎপাদনের একটি প্রস্তাব জমা দেয়। প্রাথমিকভাবে বেজোসের প্রতিষ্ঠান এই প্রকল্প নিয়ে আগ্রহ দেখালেও সম্প্রতি জানিয়েছে, যুদ্ধের কারণে আপাতত তারা বিনিয়োগে যাচ্ছে না।

বেজোস আর্থের ফিউচার অব ফুডের ডিরেক্টর অ্যান্ডি জার্ভিস গেল সেপ্টেম্বরে ইসরাইলে গিয়েছিলেন এবং টেকনিওন এবং হিব্রু ইউনিভার্সিটির গবেষকদের সাথে দেখা করেন। সেখানে জার্ভিস জানান, বেজোস আর্থ পাঁচ বছরে গবেষণায় ৭০ মিলিয়ন ও প্রকল্পে ১০০ মিলিয়ন বিনিয়োগ করতে চায়।

কিন্তু ফিরে গিয়ে জার্ভিস ইসরাইলের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়কে একটি মেইলের মাধ্যমে জানান, গাজা যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে যে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে তাতে করে বেজোস আর্থ এই মুহূর্তে বিনিয়োগে আগ্রহী নয়। পরিস্থিতির উন্নতি হলে আবারও যোগাযোগ করা হবে।

বিশ্বের যেসব দেশ বিষয়টি নিয়ে কাজ করছে তাদের মধ্যে অন্যতম। বিকল্প প্রোটিন তৈরির গবেষণায় তারা অনেক দূর এগিয়েও গেছে। এমন সময়ে বেজোস আর্থের সিদ্ধান্তে দেশটি খুবই হতাশ। হিব্রু বিশ্ববিদ্যালয়ের মাটি ও পানি বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক বেনি শেফেটজ বলেন, এই প্রথম আমরা যুদ্ধের কারণে এমন নির্লজ্জ প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হলো। একই ধরনের হতাশা জানিয়েছে টেকনিওনও।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহরের ঐতিহাসিক আল-আকসা মসজিদের গা ঘেঁষে থাকা ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি ও স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরালো করেছে ইসরাইল সরকার।...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর