স্নাইপারের গুলিতে আরও এক ইসরাইলি সার্জেন্ট নিহত

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৮:৪১ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুস শহরে হামাস যোদ্ধাদের গুলিতে দখলদার ইসরাইলি বাহিনীর আরও এক সেনা নিহত হয়েছে। 

সোমবার ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, দখলদার বাহিনীর ১০‌১তম প্যারাট্রুপারস ব্রিগেডের সার্জেন্ট ওমের গিন্জবার্গ দক্ষিণ গাজার খান ইউনুস শহরে স্নাইপারের গুলিতে নিহত হয়েছে। ওই সেনার বয়স মাত্র ১৯ বছর।

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসলামী জিহাদের সশস্ত্র শাখা সারাইয়া আল-কুদস ব্রিগেডের যোদ্ধাদের সহযোগিতায় খান ইউনুসের পূর্বে আল-জানা এলাকায় এক ইসরাইলি সেনাকে হত্যা করেছে। তবে এ হামলায় আর কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নিশ্চিত করেনি সংগঠনটি। 

তেল আবিব বলছে, গেলো বছরের ৭ অক্টোবর থেকে গাজা যুদ্ধে এ পর্যন্ত মোট ৬৯০ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে গাজায় স্থল আগ্রাসন শুরুর পর মারা গেছে ৩৩০ জন দখলদার সেনা।

অন্যদিকে হামাসের পক্ষ থেকে বলা হচ্ছে, নিহত ইসরাইলি সেনার সংখ্যা এরইমধ্যে হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার সেনা। এছাড়া দখলদার বাহিনীর অসংখ্য সামরিক যান ধ্বংস হয়েছে। কিন্তু অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণে এসব তথ্য গোপন করছে নেতানিয়াহু সরকার।   

তেরহরানভিত্তিক পার্সটুডে জানিয়েছে, গেলো কয়েকদিনে গাজা উপত্যকায় দখলদার সেনাদের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে ফিলিস্তিনি যোদ্ধারা।

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত লাখ ছাড়িয়েছে।        

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরাইল জোটের মধ্যে চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরাইলকে লক্ষ্য করে ইরান বড়ো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দেশটির লাখ লাখ বাসিন্দা...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর