ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার মুখে ফিলিস্তিনিদের মাসের পর মাস ধরে অটল থাকার প্রশংসা করে বলেছেন, চূড়ান্ত বিজয় ফিলিস্তিনি জনগণেরই হবে। ইরান শেষ পর্যন্ত ফিলিস্তিনের পাশে থাকবে।
পার্সটুডের খবরে বলা হয়, বুধবার হামাসের পলিটিক্যাল ব্যুরোর উপ-প্রধান প্রধান খলিল আল-হাইয়ার সঙ্গে ফোনালাপের সময় তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, বর্তমান ইরানি প্রশাসন নিপীড়িত ফিলিস্তিনি জাতির জন্য তার পূর্বসূরীদের সমর্থনের নীতি দৃঢ়ভাবে অব্যাহত রাখবে।
তিনি বলেন, উপত্যকায় যুদ্ধবিরতির সম্ভাব্য যেকোনো চুক্তিকে ইরান সমর্থন দেবে যার প্রতি ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ যোদ্ধাদের অনুমোদন আছে।
আবারও ইউরোপকে টার্গেট করছে আইএস