সংঘাতের মধ্যেই ইসরায়েলে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের সিনিয়র নেতাদের পাশাপাশি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার তার ইসরায়েলে পৌঁছানোর কথা রয়েছে। খবর বিসিসি’র।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে। এ সময় উভয় দেশেই প্রায় ২৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন। হামাসের হামলার নিন্দা জানিয়েছে ইসরাইলের নেতাদের সঙ্গে আলোচনা করতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ সফর করছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বুধবার জানায়, মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি জে ব্লিঙ্কেন বুধ ও বৃহস্পতিবার ইসরাইল এবং জর্ডান সফর করবেন। সেখানে তিনি দুদেশের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।
তবে বৃহস্পতিবার অনেকটা আকস্মিকই ফিলিস্তিনের পক্ষ থেকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠকের কথা জানানো হয়েছে।
সংঘাতের মধ্যেই ইসরাইল যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী