গাজায় শিশু হত্যা বিশ্বের নৈতিক ব্যর্থতা: রেডক্রস

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম

ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধের একমাস পেরিয়ে গেছে। গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ থেকে আরও ভয়াবহের দিকে যাচ্ছে।

এ প্রেক্ষিতে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) মঙ্গলবার এক বিবৃতিতে বেসামরিক নাগরিক বিশেষ করে শিশুদের ভয়াবহ দুর্ভোগ অবসানের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সংস্থাটি এই পরিস্থিতিকে বিশ্বের ‘নৈতিক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছে।

রেডক্রস বলেছে, গত এক মাস ধরে গাজা ও ইসরাইলের বেসামরিক নাগরিকদের অসহ্য কষ্ট ও ক্ষতি সহ্য করতে হচ্ছে। এটি বন্ধ হওয়া প্রয়োজন।

সংস্থাটি আরও বলেছে, গাজা জুড়ে ব্যাপক বোমা হামলার কারণে বেসামরিক অবকাঠামো ধ্বংস হচ্ছে। এতে আগামী প্রজন্মের জন্যে রোপিত হচ্ছে কষ্টের বীজ।

সংস্থাটির প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক বলেছেন, হতাহত শিশুদের ছবি আমাদের তাড়িয়ে ফিরবে। এটি সমগ্র বিশ্বের একটি ‘নৈতিক ব্যর্থতা।’

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরাইল গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলের অব্যাহত হামলায় এই পর্যন্ত ১০ হাজার ৩০০ লোক নিহত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গত বৃহস্পতিবার যখন তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের খবর সামাজিক মাধ্যমে শেয়ার করলেন, তখন হয়তো ভাবেননি যে সাত সমুদ্র তেরো নদী পারের ইরান...
ইরান-ইসরাইল সংঘাতের চতুর্থ দিনে এক শোকাতুর পরিবেশে নিমজ্জিত গোটা ইরান। গত শনিবার যুদ্ধের প্রথম দিনে দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন-ইসরাইলি বিমান হামলায় ১৬০ জনেরও...
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর