ইসরাইলের কথায় বিশ্বাস নেই গাজাবাসীর

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৬:৪৫ পিএম

জিম্মি মুক্তির বিষয়ে হামাসের প্রস্তাবে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ইসরাইল। দেশটির মন্ত্রীসভা বলেছে, ৫০ জন জিম্মির বিনিময়ে অবরুদ্ধ গাজায় চারদিন যুদ্ধবিরতি দেয়া হবে।

আর, যুদ্ধবিরতি শেষ হলেই আবারও গাজায় হামলা শুরু হবে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন কি যুদ্ধবিরতির মধ্যে হামাস যোদ্ধাদের গ্রেপ্তার করার হুমকিও দিয়েছেন তিনি।

অবশেষে প্রতিনিয়ত প্রাণহানির আতঙ্ক থেকে সাময়িক রেহাই পেতে চলেছে গাজাবাসী। এ যেন হারানো স্বজনের জন্য একদণ্ড মন খুলে কেঁদে নেয়ার সুযোগ। 
বুধবার হামাসের আনা এই যুদ্ধবিরতির প্রস্তাবে অনুমোদন দেয় ইসরাইলি মন্ত্রীসভা। এ চুক্তির আওতায় গত ৭ অক্টোবরের হামলায় হামাসের কাছে জিম্মি ৫০ জন নারী ও শিশুকে মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি হবে চারদিন।

ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রতি ১০ জন অতিরিক্ত জিম্মি মুক্তির জন্য আরও একদিন করে যুদ্ধবিরতি বাড়ানো হবে। তবে এতে ফিলিস্তিনি জিম্মি মুক্তির বিষয়ে কিছুই বলা হয়নি।

অন্যদিকে হামাস এই প্রস্তাব পাসের পর এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তির আওতায় ইসরাইলের জেলে বন্দী ১৫০জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দিতে রাজি হয়েছে ইসরাইল।

এরই মধ্যে, চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের সময় জানিয়ে দেয়া হবে। 
যুদ্ধবিরতির সিদ্ধান্ত এলেও আতঙ্ক কাটছে না ফিলিস্তিনিদের। পশ্চিম তীরের হেবরনের বাসিন্দারা ইসরাইলের কারাগারে বন্দী ছয় হাজার ফিলিস্তিনির মুক্তির দাবি জানান।

এদের অনেকেরই আশঙ্কা, এই চুক্তি ভঙ্গ করতে পারে ইসরাইল। তারা বলেন, ইসরাইল কোনদিনই কোন চুক্তি রক্ষা করেনি। আমাদের ভয়, এবারও তারা সেটা মানবে না।

ফিলিস্তিনিদের নিয়ে গিয়ে ইসরাইলি কারাগার পূর্ণ করে রাখা হয়েছে। তাদের কারাগার খালি করতেই হবে। ফিলিস্তিনিদের মুক্তির দাবি জানাই। এর আগে দুই দফায় চার জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস।

৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় হামাস ও ফিলিস্তিনি যোদ্ধারা। হামলায় অন্তত ১ হাজার ২০০ নিহতের দাবি করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। এছাড়া সেখান থেকে ২৪০ জনের মতো জিম্মিকে বন্দি করে গাজায় নিয়ে আসে ফিলিস্তিনিরা। আর ইসরাইলি হামলায় ফিলিস্তিনি মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে।

 

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর