নিরাপত্তা পরিষদে গাজায় মানবিক সহায়তা বিষয়ক প্রস্তাব পাস

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১২:৩৯ পিএম

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠানো বিষয়ক এক প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার প্রস্তাবটি ১৩-০ ভোটে পাস হয়েছে।  

নিরাপত্তা পরিষদের মোট ১৫টি দেশের মধ্যে ১৩টিই এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।

ভোটের পর জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, ‘এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল, তবে আমরা সেখানে পৌঁছেছি।’

গত শুক্রবার রেজোল্যুশনটি প্রথম উত্থাপন করে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। এর খসড়ায় গাজায় দ্রুত যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পাঠানোর কথা বলা হয়। তবে যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে পরবর্তীতে যুদ্ধবিরতি শব্দটি বাদ দিয়ে শুধু মানবিক সহায়তার কথা উল্লেখ করা হয়েছে।

এক সপ্তাহ ধরে বারবার  স্থগিত হওয়ার পর অবশেষে এই রেজোল্যুশনটি পাস হলেও এতে যুদ্ধবিরতির কথা উল্লেখ না থাকায় গাজায় ইসরাইলি সেনাবাহিনীর আগ্রাসন বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই।

এই প্রস্তাবটিকে একটি ‘দন্তহীন’ ও ‘অক্ষম’ প্রস্তাব  বলে সমালোচনা করেছে নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য রাশিয়া।

ভোটের পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সাংবাদিকদের বলেন, ‘মূল সমস্যা হলো ইসরাইল যেভাবে হামলা করছে তা গাজার অভ্যন্তরে মানবিক সহায়তা বিতরণে ব্যাপক বাধা সৃষ্টি করছে। গাজায় একটি কার্যকর ত্রাণ অভিযানের জন্য প্রয়োজন নিরাপত্তা, কাজ করতে পারে এমন কর্মী, লজিস্টিক ক্যাপাসিটি এবং বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু করা। আর সেখানে এই চারটি উপাদানেরই কোনও অস্তিত্ব নেই।’ 

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা হয়েছে। তবে, এই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে উত্তেজনা এখনও রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
গাজায় উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থায় রয়টার্স জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় বিমান হামলা ও...
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর