ইসরাইলে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ তুরস্কের

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০২:৫৭ পিএম

গাজায় যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরাইলে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক। মঙ্গলবার তুর্কি বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।

তুর্কি বাণিজ্য  মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন শ্রেণির ৫৪টি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গাজায় কোনো যুদ্ধবিরতি ঘোষণার আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অবিলম্বে এই রপ্তানি নিষেধাজ্ঞা কার্যকর হবে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।

এর আগে, বিমান থেকে গাজায় ত্রাণসামগ্রী ফেলার অনুরোধ ইসরাইল প্রত্যাখ্যান করলে তুরস্ক পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছিলো। এরপর এই নিষেধাজ্ঞা জারি করা হলো।

তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞা আরোপিত পণ্যের মধ্যে লৌহ ও স্টিলের পণ্য, নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি রয়েছে।

গাজায় ইসরাইলের চলমান আগ্রাসনের শুরু থেকেই নিন্দা জানিয়ে আসছে তুরস্ক। আগ্রাসনবিরোধী জোরালো বক্তব্য দিলেও ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছিল তুরস্ক, যা দেশটিতে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিলো।

গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালালে প্রায় ১২০০ জন নিহত ও ২৫০ জন জিম্মি হয় বলে দাবি ইসরাইলের। এ হামলার জবাবে গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইল। ছয় মাসের ইসরাইলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর