গাজাজুড়ে ইসরাইলের ত্রিমাত্রিক হামলায় নিহত ১০৭

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৯:২৯ পিএম

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ) । গাজায় আকাশ, স্থল ও সমুদ্রপথে একযোগে হামলা চালাচ্ছে আইডিএফ। এতে অন্তত ১০৭ জন নিহত হয়েছেন।

শনিবার অধিকৃত অঞ্চলে  বিশেষ করে কেন্দ্রীয় গাজার নুসেইরাত, দেইর আল-বালাহ এবং আল-জাওয়াদেতে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হামলায় বহু হতাহত হয়েছে। তাদের আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। 

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, কয়েক ডজন হতাহত ফ্লোরে শুয়ে আছে এবং মেডিক্যাল কর্মীরা তাদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। তবে জ্বালানি, ওষুধ এবং খাবারের স্বল্পতায় মেডিক্যাল পরিষেবা অনেকটা বন্ধ হয়ে আছে। 

এক সংবাদ সম্মেলনে আল-আকসা শহীদ হাসপাতালের মুখপাত্র বলেন, এখন পর্যন্ত হামলায় নিহত ৫৫ জনের লাশ এবং কয়েক ডজন আহতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে রাস্তায় এখনো অনেক লাশ ও আহতরা পড়ে আছে।   

এছাড়া তীব্র বোমা হামলার কারণে যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, হাসপাতালের টেলিফোনে প্রচুর কল আসছে। 

গাজা থেকে আল জাজিরার একজন সাংবাদিক জানিয়েছেন, পরিস্থিতি ভয়াবহ। প্রতি মিনিটে বিস্ফোরণ হচ্ছে। হাসপাতালের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে, এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইডিএফ বলেছে, তাদের বাহিনী নুসেইরাত এলাকায় সন্ত্রাসী স্থাপনায় হামলা চালাচ্ছে। এ অভিযানে তারা চারজন জিম্মিকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে বলেও জানায়।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা হয়েছে। তবে, এই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে উত্তেজনা এখনও রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
গাজায় উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থায় রয়টার্স জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় বিমান হামলা ও...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর