হাইফা বন্দরে হিজবুল্লাহর নজরদারি ফুটেজ প্রকাশ

আপডেট : ১৯ জুন ২০২৪, ০১:০৩ পিএম

ইসরাইলের হাইফা বন্দরসহ বেশ কিছু স্পর্শকাতর স্থানে নজরদারির ড্রোন ফুটেজ প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার ৯ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ।

ওই ভিডিওতে দেখানো হাইফা শহরের সমুদ্র ও বিমানবন্দরে ইসরাইলি সেনাদের অবস্থান, সামরিক কমপ্লেক্স ও আয়রন ডোম ব্যাটারিসহ সংবেদনশীল ইসরাইলি সামরিক অবস্থানের চিত্রগুলো নজরদারি ড্রোন থেকে সংগ্রহ করা বলে দাবি করছে সশস্ত্র গোষ্ঠীটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লেবানন সীমান্ত থেকে মাত্র ২৭ কিলোমিটার (১৭ মাইল) দূরে অবস্থিত হাইফা। তবে, ইসরাইলি নিরাপত্তার বাতাবরণ ভেদ করে হিজবুল্লাহর এমন নজরদারি তেল আবিবের জন্য একটি বড় নিরাপত্তা ব্যর্থতা হিসাবে দেখা হচ্ছে।

গাজা যুদ্ধের শুরু থেকেই হামাসের সমর্থনে ইসরাইলি বাহিনীর সাথে গুলি বিনিময় অব্যাহত রয়েছে হিজবুল্লাহর। নভেম্বরে হিজবুল্লাহ হাইফাতে নজরদারি ড্রোন পাঠাচ্ছে বলে জানিয়েছিলেন গোষ্ঠীটির প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহ। 

গত আট মাসে অধিকৃত অঞ্চলে সীমান্তের ওপারে নজরদারি ও আক্রমণ ড্রোন পাঠিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এর মধ্যে কিছু ড্রোনকে আটকানো হয়েছে এবং গুলি করা হয়েছে, তবে কিছু তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছেছে।

মার্কিন দূত আমোস হোচস্টেইন বৈরুতে তার সফর শেষ করার মাত্র কয়েক ঘন্টা পরে সর্বশেষ ফুটেজটি প্রকাশ করা হয়েছিল, যা হোচস্টেইন এবং ইসরাইলি কর্তৃপক্ষ উভয়ের জন্য একটি অপমানজনক বার্তা বলে মনে করা হচ্ছে।

এদিকে, হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা ড্রোনের একটি ঝাঁক দিয়ে নেভেজিভে ইসরাইলি সেনাবাহিনীর ৪১১তম ব্যাটালিয়নের আর্টিলারি অবস্থানকে লক্ষ্যবস্তু করেছে।

গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইল-লেবানন সীমান্তে ইসরাইলি সেনাদের সঙ্গে নিয়মিত গুলিবিনিময় করছে হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণ সীমান্ত বরাবর চলমান এই সংঘর্ষ আলোচনার মাধ্যমে শেষ করতে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর