প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টকে সরানোর পরিকল্পনা নেতানিয়াহুর

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ পিএম

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে অপসারণ করে তার স্থলে নিউ হোপ দলের চেয়ারম্যান গিদেওন সা’আরকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন খবর প্রকাশ করেছে ইসরাইলি সম্প্রচারমাধ্যম ক্যান। 

নেতানিয়াহুর কার্যালয়ের একটি সূত্রকে উদ্ধৃত করে ক্যান এই তথ্য জানিয়েছে বলে ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানিয়েছে।

এ প্রতিবেদন প্রকাশে পর কট্টর ডানপন্থি ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেভির এক এক্স পোস্টে বলেছেন, তিনি কয়েক মাস ধরেই গ্যালান্টকে অপসারণের দাবি জানিয়ে আসছেন এবং এখন তা অবিলম্বে করা উচিত।

গ্যালান্টকে সরিয়ে দেওয়ার গুঞ্জন অবশ্য বেশ কিছুদিন ধরেই চলছে। 

তবে, গিদেওন সা’আর জুলাই মাসে নেতানিয়াহুর পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব পাওয়ার বিষয়টি অস্বীকার করেছিলেন। আগস্টে চ্যানেল ১২ জানিয়েছিল, নেতানিয়াহুর স্ত্রী ও পরামর্শকরা সা’আরকে প্রতিরক্ষামন্ত্রীর পদে নিয়োগের বিষয়ে আস্থা রাখেননি, যার ফলে আলোচনাটি ভেস্তে গেছে।

চ্যানেল ১২-এর খবর অনুসারে, সা’আর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব চেয়েছিলেন। তবে তাকে সেই দায়িত্ব দেওয়া হয়নি। পরিবর্তে তাকে পররাষ্ট্র বা বিচার মন্ত্রণালয়ের মতো অন্যান্য দায়িত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেন।

সা’আরের একজন মুখপাত্র তখন ওই প্রতিবেদনটি অস্বীকার করে বলেছিলেন, কোনও আলোচনা হয়নি, তাই ভেস্তে যাওয়ার প্রশ্নই ওঠে না।

নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যকার সম্পর্ক ক্রমশ খারাপ হওয়ায় সা’আরকে প্রতিরক্ষামন্ত্রী করার গুঞ্জন আবারও চাউর হয়েছে। যুদ্ধকালীন মন্ত্রিসভায় স্থান না দেওয়ায় সা’আরের দল নিউ হোপ এ বছর ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যায় । 

এরপর সা’আর গাজা যুদ্ধে সরকারের ব্যবস্থাপনা নিয়ে কঠোর সমালোচনা করেছেন এবং নেতানিয়াহুর বিরোধিতায় একটি ডানপন্থি জোট গঠনের জন্য আপস করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

২০২৩ সালের মার্চে নেতানিয়াহু বিচার ব্যবস্থার সংস্কারের সমালোচনার জন্য গ্যালান্টকে বরখাস্ত করার ঘোষণা দেন। তবে দুই সপ্তাহ পর জনসাধারণের চাপের মুখে তা প্রত্যাহার করেন। নেতানিয়াহুর মন্ত্রিসভার ডানপন্থি সদস্যরা কয়েকমাস ধরে গ্যালান্টের অপসারণের দাবি জানিয়ে আসছেন। তারা বিশেষ করে তার জিম্মি চুক্তি ও গাজার ফিলাডেলফি করিডরের নিয়ন্ত্রণ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিরোধে ক্ষুব্ধ।

এদিকে, নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, গিদেওন সা’আরের সঙ্গে আলোচনার খবর সত্য নয়। সা’আরের একজন মুখপাত্রও এ দাবি অস্বীকার করেছেন ও বলেছেন, ‘এই বিষয়ে নতুন কিছু নেই’।

চ্যানেল ১২-এর আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু গ্যালান্টকে প্রতিস্থাপন করার চিন্তা করছেন না। বরং সা’আরকে সরকারে ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন। এছাড়া জিভ এলকিনকেও একটি মন্ত্রিত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে গ্যালান্টকে সরিয়ে সা’আরকে আনার খবরে প্রতিক্রিয়া জানিয়ে জিম্মি ও নিখোঁজদের পরিবারের একটি ফোরাম নেতানিয়াহুকে সতর্ক করেছে। তারা বলেছে, সা’আর এর আগে একটি প্রস্তাবিত চুক্তিকে হামাসের কাছে আত্মসমর্পণ হিসেবে অভিহিত করেছিলেন, যা গাজায় বেশ কয়েকজন জিম্মিকে মৃত্যুর দিকে নিয়ে গেছে।

ফোরাম এক বিবৃতিতে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেছে, এখন মিউজিক্যাল চেয়ার খেলার বা রাজনৈতিকভাবে টিকে থাকার চিন্তা করার সময় নয়। আমাদের জিম্মিরা হামাসের সুড়ঙ্গে আটকা আছেন। আপনার সময় ও প্রচেষ্টা যুদ্ধের লক্ষ্যে পৌঁছাতে এবং সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে উৎসর্গ করা উচিত।

এই প্রতিবেদন নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ন্যাশনাল ইউনিটি দলের প্রধান বেনি গান্তজ নেতানিয়াহুকে রাজনৈতিক খেলা খেলার জন্য তীব্রভাবে সমালোচনা করে বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রীকে হামাসের বিরুদ্ধে বিজয় ও জিম্মিদের ফিরিয়ে আনার জন্য কাজ করা উচিত। উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনার পরিবর্তে তিনি রাজনৈতিক পরিকল্পনা ও প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তনের চিন্তা করছেন, যা দুর্বল বিচারবুদ্ধির পরিচায়ক।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
লেবানন পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক এখন খাদের কিনারায়। গতকাল সোমবার এক ফোনালাপে নেতানিয়াহুর ওপর চরম ক্ষোভ উগরে...
মধ্যপ্রাচ্যের তিন মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখন মাঠ পর্যায়ের বাস্তব চিত্র...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক চমক দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানপন্থী লেবানিজ সশস্ত্র...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সামরিক সম্পর্ককে নজিরবিহীনভাবে আরও শক্তিশালী ও গভীর করতে মার্কিন আইনপ্রণেতারা নীরবে একটি প্রস্তাব এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন এক সময়ে এই পদক্ষেপ নেয়া হচ্ছে, যখন ইসরাইলের...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর