লেবাননে পেজার বিস্ফোরণে ইরানি রাষ্ট্রদূত আহত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ পিএম

সাম্প্রতিক পেজার বিস্ফোরণের ঘটনায় লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুজতাবা আমানি সামান্য আহত হয়েছেন। মঙ্গলবার যোগাযোগের জন্য তার ব্যবহৃত পেজার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। 

লেবাননজুড়ে একাধিক পেজার বিস্ফোরণের ঘটনার অংশ হিসেবে এ বিস্ফোরণ ঘটে বলে ইরানের আধাসরকারি বার্তাসংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স’র।

ফার্সের প্রতিবেদনে এক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আমানি ত্বকের উপরিভাগে আঘাত পেয়েছেন এবং বর্তমানে একটি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লেবাননের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে এই ‘সন্ত্রাসী হামলার’ তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার জন্য লেবাননকে ধন্যবাদ জানিয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

লেবাননের নিরাপত্তা সূত্রগুলো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মঙ্গলবার লেবাননজুড়ে হাজারো পেজার বিস্ফোরণে অন্তত তিন হাজার আহত হয়েছেন, যাদের মধ্যে হিজবুল্লাহ যোদ্ধা ও চিকিৎসাকর্মীরাও আছেন।

হিজবুল্লাহর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পেজার বিস্ফোরণটি ইসরাইলের সঙ্গে প্রায় এক বছরের যুদ্ধের মধ্যে হিজবুল্লাহর জন্য ‘সবচেয়ে বড় নিরাপত্তা ভঙ্গের ঘটনা’।

ইরান-সমর্থিত লেবানিজ ইসলামপন্থি মিলিশিয়া ও রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ ইসরাইলের শত্রু হিসেবে পরিচিত। এ ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর