হামাসের নজিরবিহীন হামলার পর ইসরাইলের যুদ্ধ ঘোষণা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:১৬ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হারাকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়া (হামাস) শনিবার ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালিয়েছে। হামাসের এ নজিরবিহীন হামলায় অন্তত ১৫০ জন ইসরাইলি নিহত হয়েছেন। আহত হাজার ছাড়িয়েছে। 

এ হামলার পরপরই ইসরাইলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা শুরু করেছে। খবর রয়টার্সের। 

শতাধিক নাগরিক নিহতের ঘটনায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের শত্রুদের এর মূল্য দিতে হবে যা তারা জানে না। আমরা যুদ্ধের মধ্যে আছি এবং আমরা এটি জিতবো।

 হামাসের নজিরবিহীন হামলা। ইমেজ- আল জাজিরা।

তেল আবিবের সামরিক সদর দপ্তর থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জাতির উদ্দেশে বলেন, ‘ইসরাইলের নাগরিকরা, আমরা একটি যুদ্ধের মধ্যে আছি।’

অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট হুঁশিয়ারি উচ্চরণ করে বলছেন, হামলা চালিয়ে হামাস ‘অনেক বড়’ ভুল করেছে।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, হামাস ইসরাইল লক্ষ্য করে প্রায় ২০০০ রকেট ছুঁড়েছে। এছাড়া সমুদ্র, স্থলপথ এবং আকাশপথ দিয়ে অস্ত্রধারীরা ইসরাইলে ঢুকে পড়েছে। হামাসের হামলার জবাবে গাজায় পাল্টা বিমান হামলা চালিয়েছে তেল আবিব। 

গাজার আশেপাশে বসবাসকারী ইসরাইলি নাগরিকদের নিরাপত্তার জন্য আপাতত বাড়িতে থাকতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।   

 হামাসের নজিরবিহীন হামলা। ইমেজ- বিবিসি।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা দক্ষিণ ইসরাইলের সেডেরট শহরে পথচারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং একাধিক এলাকায় অবস্থান নিয়েছে। তাদের প্রতিহত করতে অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

আহতদের উদ্ধার করে নেয়া হচ্ছে হাসপাতালে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।  

সামাজিক মাধ্যমে প্রচারিত একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে, ইউনিফর্ম পরা ফিলিস্তিনিরা সীমান্ত এলাকায় ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়েছে। অনেক স্থানে ভেঙে ফেলা হয়েছে সীমান্ত বেড়া।

 

আরেকটি ভিডিওতে দেখা গেছে, উল্লসিত ফিলিস্তিনিরা ইসরাইলের একটি জ্বলন্ত ট্যাংক ঘিরে রেখেছে। 

এদিকে ইসরাইলের পাল্টা হামলার পর গাজায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় অন্তত দু'জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় উল্লসিত ফিলিস্তিনিরা। ইমেজ- আল জাজিরা।

হামাসের শীর্ষ সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ ফিলিস্তিনিদের সর্বত্র ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করার আহবান জানিয়েছেন।

তিনি এক অডিও বার্তায় বলেন, পৃথিবীতে শেষ দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য এটাই সবচেয়ে বড় যুদ্ধের দিন।

হামাস দাবি করেছে তারা অন্তত ৩৫ জন ইসরাইলিকে বন্দি করেছে। কিন্তু বিষয়টি নিয়ে ইসরায়েলের সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি।

ইসরাইলিদের বন্দি বা জিম্মির ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। 

সৌদি আরব, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্সের পাশাপাশি ইউরোপের বহু দেশ এ সংঘাত বন্ধে দুই পক্ষের প্রতি আহবান জানিয়েছে। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর