হামাসের হামলায় ইসরাইলে নিহত হাজার ছাড়ালো

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৯:১৫ পিএম

গাজা থেকে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের হামলায় ইসরাইলে অন্তত এক হাজার আট জন নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রে ইসরাইলের দূতাবাস থেকে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে দূতাবাস থেকে হামলায় আরও তিন হাজার ৪১৮ জন আহত হওয়ার খবরও দিয়েছে।

তবে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) থেকে দূতাবাসের দেওয়া এই তথ্য ‘নিশ্চিত করেনি বা অস্বীকারও করেনি’ বলে জানায় সিএনএন। আইডিএফ এর একজন মুখপাত্র সিএনএনকে বলেছেন, তারা ৯০০র বেশি মানুষ নিহত হওয়ার খবর জানতে পেরেছে।

গাজায় ইসরাইলের হামলায় ফিলিস্তিনিদের নিহতদের সংখ্যাও বাড়ছে। মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ৭৬৫ জন নিহত হওয়ার খবর দিয়েছে বিবিসি। আহত হয়েছে চার হাজারের বেশি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

লেবানন সীমান্তে একটি ইসরাইলি অ্যাপাচি হেলিকপ্টার। ছবি: সংগৃহীত।

এদিকে, মঙ্গলবার পর্যন্ত হামাস-ইসরাইল লড়াইয়ে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। লেবাননের দুই নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহ ইসরাইলি ট্যাংকের বিরুদ্ধে গাইডেড মিসাইল ব্যবহার করেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, আভিভিম অঞ্চলে একটি সামরিক যান লক্ষ্য করে লেবাননের অভ্যন্তর থেকে রকেট হামলার পর ইসরাইলি বাহিনীর হেলিকপ্টার হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে।

তবে এতে ‘কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি’ বলে ইসরায়েলি সেনাবাহিনী জানায়।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর