ষষ্ঠ দিনে হামাস-ইসরাইল সংঘর্ষ, নিহত ২৭০০ ছাড়ালো

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৮:৫৬ পিএম

ইসরাইলের সাথে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সংঘর্ষ গড়িয়েছে ষষ্ঠ দিনে। এরইমধ্যে নিহতের সংখ্যা ২৭০০ ছাড়িয়েছে। এরমধ্যে ইসরাইলের বিমান হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ১৪১৭ জন। অন্যদিকে হামাসের হামলায় ইসরাইলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০০ জনে। এসব হামলায় আহত হয়েছে অন্তত ১০ হাজার মানুষ। 

হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে অধিকৃত গাজা উপত্যকা। জাতিসংঘ বলছে, গাজায় এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বাড়িঘর ছেড়ে পালাচ্ছে নারী-শিশুসহ অধিকাংশ বাসিন্দা। 

বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি হামলা থেকে ছাড় পাচ্ছে না গাজার হাসপাতাল ও স্কুলগুলো। 

এরইমধ্যে প্রায় ২৩ হাজার বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ইসরাইল। ধ্বংস হয়েছে ১০টি স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে শেষ সম্বলটুকু সাথে নিয়ে যে, যেভাবে পারছে নিরাপদ আশ্রয়ে ছুটছে। 

গাজার বাসিন্দারা বলছেন পুরো উপত্যকার কোনো জায়গায়ই নিরাপদ নয়। ইমেজ: রয়টার্স

ফিলিস্তিনের রেড ক্রস সোসাইটির (পিআরসিএস) মুখপাত্র নেবাল ফারসাখ বলেন, বুধবার ইসরাইলি বিমান হামলায় পিআরসিএসর চার প্যারামেডিক নিহত হয়েছেন। 

তিনি জানান, পিআরসিএস'র অ্যাম্বুলেন্সগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। ইসরাইলের আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা উচিত। 

অবরুদ্ধ গাজায় মানবিক করিডোর প্রতিষ্ঠার আহবান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। 

গাজার প্রতিবেশি দেশ মিশর বলছে, রাফাহ ক্রসিংয়ে ইসরাইলি হামলা অব্যাহত থাকায় গাজার জন্য উত্তর সিনাইয়ের একটি বিমানবন্দরে আন্তর্জাতিক সহায়তা ফ্লাইট পরিচালনা করছে মিশর।

গাজায় বিমান হামলা। ইমেজ- আল জাজিরা।

গাজায় অবরোধের মাধ্যমে ইসরাইল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে তেহরান সব সময় গাজার পাশে আছে বলে জানিয়েছেন তিনি। 

এদিকে চলমান সংঘাতের মধ্যেই বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরাইলের তেল আবিবে পৌঁছেছেন। হামাসের হামলার পর ইসরায়েলের প্রতি সংহতি ও সামরিক সহায়তা দিতেই এই সফর করছেন তিনি।

বিশ্লেষকরা বলছেন, ব্লিঙ্কেনের ইসরাইল সফর বদলে দিতে পারে এ যুদ্ধের সমীকরণ। 

এর আগে শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস হঠাৎ করেই ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালায়। হামাসের এ নজিরবিহীন হামলার পরপরই সংগঠনটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর