১৯৯ জন হামাসের হাতে জিম্মি: ইসরাইল

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১০:০৩ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরাইলের ১৫৫ থেকে ১৯৯ জন নাগরিককে জিম্মি করেছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলে রকেট হামলা চালায় হামাস। সীমান্ত পেরিয়ে ইসরাইলে ঢুকে হামলা চালায় হামাস যোদ্ধারা।

আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন দুই হাজার ৮০৮ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় ১১ হাজার।

হামাসের হামলায় নিহত শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪০০’র বেশি ইসরাইলি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাড়ে তিন হাজার।

এদিকে হামাসের সামরিখ শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে তারা জেরুজালেম এবং তেল আবিব লক্ষ্য করে রকেট ছুড়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাজায় মানবিক বিপর্যয় এড়াতে একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। ইসরাইলে সঙ্গে হামাসের সংঘাত নিয়ে বৈঠক হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর।

বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভকে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ব্যবস্থা নিতেই হবে। অন্যান্য বড় শক্তিগুলোকেও সক্রিয় ভূমিকা নিতে হবে। একটা যুদ্ধবিরতি হওয়া এবং দুই পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা জরুরি।

কেএসএইচ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর