গাজার শরণার্থী শিবিরে বিমান হামলা, নিহত ৩০

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৯:০৫ এএম

ফিলিস্তিনের গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরাইলের বিমান বাহিনী। এতে নারী ও শিশুসহ ৩০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২৭ জন।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রোববার গভীর রাতে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরাইল। এতে বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সেখানকার বেসামরিক প্রতিরক্ষা ইউনিট জানিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া ইসরাইলে এই ভয়াবহ হামলায় কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। গাজার হাসপাতালগুলো আহতদের চিকিৎসা করতে কার্যত লড়াই করছে।

উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক আল জাজিরাকে বলেছেন, ‘আমরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভুগছি।’

গাজায় আটটি শরণার্থী শিবির রয়েছে। এর মধ্যে জাবালিয়া শরণার্থী শিবিরটি সবচেয়ে বড়। জাবালিয়া শরণার্থী শিবিরে তিনটি স্কুল রয়েছে যা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নেয়ার ইস্ট বা ইউএনডব্লিউআরএ-এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এর মধ্যে কয়েকটি বিদ্যালয় শত শত বাস্তুচ্যুত পরিবারের আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত হয়েছে।

এর আগেও জাবালিয়া শরণার্থী শিবিরে বোমাবর্ষণ করেছে ইসরাইল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, গত ৯ অক্টোবর এই ক্যাম্পের একটি বাজারে বিমান হামলা চালায় ইসরায়েল। গাজার ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে একটি বলে বিবেচিত স্থানে হওয়া সেই হামলায় কতসংখ্যক মানুষ নিহত হয়েছেন তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপর থেকেই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। তাদের এই নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৬৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যাই ১ হাজার ৭০০ জনেরও বেশি। হামলায় আহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি। যদিও ইসরায়েল দাবি করছে তারা হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাজার বেসামরিক নাগরিকরা।

এআর
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর