গাজার হাসপাতালে হামলা নিয়ে এবার সুনাকের সাফাই

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৯:৫৩ পিএম

গাজা উপত্যকার এক হাসপাতালে ইসরাইলের মিসাইল হামলা নিয়ে ক্রমাগত বিভ্রান্তিকর তথ্য দিয়ে যাচ্ছে। অমানবিক এই হামলার বিষয়ে দায় নিতে অস্বীকার করে ইসরাইল। উল্টো দেশটির প্রতিরক্ষা বাহিনী দাবি করে, সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের একটি রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই হাসপাতালে আঘাত করেছিল।

এরপর থেকেই এর পক্ষে সাফাই গাইতে শুরু করে আমেরিকা। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজার ওকন একটি পক্ষ এই কাজ করে ইসরাইলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এবার সেই সাফাইয়ে যোগ দিলো আমেরিকার দোসর ব্রিটেন। দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকও প্রায় একই সুরে কথা বলেছেন।

সোমবার লন্ডনে হাউস অব কমন্সের সভায় সুনাক দাবি করেন, গত সপ্তাহে গাজার আল-আহলি হাসপাতালে বিস্ফোরণটি সম্ভবত সেখানকার ভেতর থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের কারণে হয়েছিল। তিনি বলেছেন, ব্রিটিশ গোয়েন্দারা বিশ্বাস করে যে বিস্ফোরণটি সম্ভবত একটি ক্ষেপণাস্ত্রের কারণে হয়েছিলো।

ব্রিটিশ প্রধানমন্ত্রী হাউস অব কমন্সকে আরও বলেন, বিস্ফোরণ নিয়ে ভুল প্রতিবেদন ওই অঞ্চলে নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে তিনি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে একটি দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, ইসরাইলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য লাগসই উদ্যোগ নিতে হবে।

গেলো মঙ্গলবার সন্ধ্যার পর গাজা উপত্যকার আল আহলি-আরব হাসপাতালে ভয়াবহ হামলা ও বিস্ফোরণে অন্তত ৫০০ জন নিহত এবং আহত হয়েছে হাজারেরও বেশি মানুষ। এই হামলার জন্য ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) দায়ী করেছে হামাস।

এই দাবি অস্বীকার করে ইসরাইল দাবি করেছে যে, হাসপাতালে আঘাত করা ফিলিস্তিনি রকেটটি ছোড়া হয়েছিল দক্ষিণ-পশ্চিম দিক থেকে। তবে গত শুক্রবার প্রকাশিত দুটি বিশ্লেষণেই বলা হয়, হাসপাতালে আঘাত করা ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের দিক থেকেই নিক্ষেপ করা হয়েছিল।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলকে প্রমাণ দিতে হবে যে, তারা গাজার হাসপাতালে হামলা চালায়নি। একটি বিবৃতিতে দেশটি জানায়, এটি একটি মর্মান্তিক অপরাধ। ইসরাইলের উচিত স্যাটেলাইট চিত্র সরবরাহ করা যাতে প্রমাণ করা যায় যে তারা হামলার সঙ্গে জড়িত ছিল না।

হামলা নিয়ে আমেরিকান নেতা বাইডেনকে এক হাত নিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গাজার আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালে ইসরাইলি বিমান হামলার বিষয়ে তিনি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং পেন্টাগন উভয়ই মিথ্যাবাদী।

তিনি বলেন, অবশ্যই নেতানিয়াহু সব কিছুর বিষয়ে মিথ্যা বলেন। বাইডেন যদি তার বর্ণনাকে বিশ্বাস করতে পেন্টাগনকে ব্যবহার করতে চান, আমরা ভুলে যাইনি কীভাবে পেন্টাগন এবং অন্যান্য আমেরিকান প্রতিষ্ঠান ইরাকে গণ বিধ্বংসী অস্ত্রের অস্তিত্ব সম্পর্কে মিথ্যা বলেছিল।

একাত্তর/আরএ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর