নিরাপত্তা পরিষদে গাজায় মানবিক বিরতির প্রস্তাব পাস

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক বিরতির প্রস্তাব পাস হয়েছে। বুধবার গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর প্রায় দেড় মাসের মাথায় এ প্রস্তাব পাস হয়।

তবে তাৎক্ষণিকভাবে এ প্রস্তাবের বিরোধিতা করেছে ইসরাইল। খবর এপি’র।

ইসরাইলের আকাশপথ ও স্থল হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা। ক্রমবর্ধমান এ সংকট মোকাবিলায় বেসামরিক ফিলিস্তিনিদের গাজায় ‘জরুরি ও বর্ধিত মানবিক বিরতির’ আহ্বান জানিয়ে স্থানীয় সময় বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে মাল্টা।

এ প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্যই ভোট দিয়েছে। তবে বিপক্ষে ভোট দেয়নি কেউ। ভেটো শক্তিও প্রয়োগ করেনি পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের কেউই। তবে বিপক্ষে কেউ ভোট না দিলেও ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া।

উত্থাপিত প্রস্তাবে বেশ কয়েকদিনের জন্য গাজা উপত্যকায় সংঘাত বন্ধ ও করিডর খোলার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও তাদের সহযোগীদের পূর্ণাঙ্গ, নিরাপদ ও বাধাবিহীন চলাচলের নিশ্চয়তার কথা বলা হয়েছে।

এছাড়া, গাজায় হামাসের হাতে বন্দি সকল ইসরাইলি ও বিদেশি নাগরিককে মুক্তি দেয়ার দাবিও জানানো হয়।

এর আগেও, গাজা যুদ্ধের ইস্যুতে চারবার বৈঠকে বসেছে নিরাপত্তা পরিষদ। তবে এতদিন ইসরাইলের ঘনিষ্ট মিত্র যুক্তরাষ্ট্রের বাধায় কোনো প্রস্তাবই পাস হয়নি।

মাল্টার জাতিসংঘের রাষ্ট্রদূত ভেনেসা ফ্রেজিয়ার বলেছেন, ‘আমরা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রথম ধাপ অর্জন করেছি। অপরিণামদর্শী সশস্ত্র এ সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং শিশুদের দুর্দশা প্রতিরোধে আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল থাকব।’

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
অভিজ্ঞ সামরিক কমান্ডার ও যুদ্ধকৌশলী মোহাম্মদ বাকের জোলকদর আনুষ্ঠানিকভাবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) নতুন সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। মঙ্গলবার ইরান প্রেসিডেন্টের...
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
ইরান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। 
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
মাত্র দুই বছর আগে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যখন ক্যারিয়ারই মারাত্মক হুমকির মুখে পড়েছিল, তখন কে ভেবেছিল এই মানুষটিই ২০২৬ বিশ্বকাপে স্পেনের জয়ের মূল কাণ্ডারি হবেন? মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর