হামাসের প্রতিরোধে আরও পাঁচ ইসরাইলি সেনা নিহত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৮ পিএম

গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন- হামাসের কৌশলগত হামলা ও প্রতিরোধে প্রায় প্রতিদিনই সেনা সদস্য ও কর্মকর্তাদের হারাচ্ছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ।

সোমবার, চলমান যুদ্ধে আরও পাঁচ সেনাকে হারানো খবর দিয়েছে বাহিনীটি। এনিয়ে গাজায় অভিযানে এসে ইসরাইলি সেনা সদস্য নিহতের সংখ্যা দাঁড়ালো ১২৭ জনে। তবে, হামাসের দাবি এ সংখ্যা আরও অনেক বেশি।

সাত অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় বোমাবর্ষণের বেশ কিছুদিন পর স্থল অভিযানে নামে আইডিএফ সেনা। হামাস নির্মূল করা প্রাথমিক উদ্দেশ্য হলেও, গাজার দখল নেওয়ায় মূলত মুখ্য উদ্দেশ্য নেতানিয়াহুর। আর তাই যুদ্ধকে দ্রুত শেষ করতে কোনোরকম ফাঁক দিতে চাইছে না তেল আবিব। কিন্তু তাদের সেই উদ্দেশ্য ভন্ডুল করে দিয়েছে হামাস। তাদের গেরিলা কায়দার প্রতিরোধে এখন উল্টো বেসামাল তেল আবিব।

স্থল অভিযানের মধ্যে দিয়ে হামাসকে পরাজিত করতে পাঠানো হয়েছে আইডিএফকে। তবে হামাসের আল কাসেম ব্রিগেডের সঙ্গে অনেক ক্ষেত্রেই লড়তে ব্যাপক সমস্যায় পড়ছে আইডিএফ। অতর্কিত এসে আক্রমণ বা আরপিজি’র মাধ্যমে ট্যাংক উড়িয়ে দিচ্ছে হামাসের আল কাসেম ব্রিগেড। যার ফলে কোথাও আহত বা কোথাও নিহত হচ্ছে ইজরাইল সেনা। ঘরের মাটিতে হামাসকে দমানো যে অসম্ভব, তা বিলক্ষণ বুঝতে পারছে ইজরাইলের প্রযুক্তি নির্ভর বিলিয়ন ডলারের আইডিএফ সেনা।

তাই ধীরে হলেও সেনার মৃত্যুর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। যুদ্ধে কতদিন চলবে তা এখনও বলতে না পারা গেলেও এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে সমস্যা বাড়বে তাতে কোন সন্দেহ নেই। ফ্রেন্ডলি ফায়ারের মতো ঘটনাও ঘটছে। অর্থাৎ, মাথা খারাপ হয়ে এখন উল্টো ইসরাইলি সেনারা ভুল করে নিজেদের সেনাকেই গুলি করছে। এতে এখন পর্যন্ত কয়েকজন কর্মকর্তাসহ প্রায় তিন ডজন সেনাকে হারিয়েছে আইডিএফ।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর