জাতিসংঘের আশ্রয় শিবিরে ইসরাইলি হামলা, নিহত ৯

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০১:০৮ পিএম

ফিলিস্তিনের গাজায় জাতিসংঘের একটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭৫ জন।

স্থানীয় সময় বুধবার জাতিসংঘ জানায়, গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া জাতিসংঘের এক কম্পাউন্ডে ইসরাইলি ট্যাংকগুলো হামলা চালিয়েছে, এতে ‘ব্যাপক হতাহতের’ ঘটনা ঘটেছে।

ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র সরাসরি এ হামলার নিন্দা জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, শহরের পশ্চিম উপকণ্ঠে লড়াইয়ের সময় দুটি ট্যাংক থেকে গোলাবর্ষণ করা হয়। এসময় শরণার্থী শিবির অধ্যুষিত খান ইউনিসে বিশ্বসংস্থাটির একটি প্রশিক্ষণ সেন্টারে আঘাত হানে। তবে হামলার কথা অস্বীকার করেছে ইসরাইলি বাহিনী।

জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ এর গাজা বিষয়ক পরিচালক টমাস হোয়াইট জানিয়েছেন, প্রশিক্ষণ কেন্দ্রটির ভবনগুলোর মধ্যে একটিতে ট্যাংকের দু’টি গোলা আঘাত হানে। এই ভবনটিতে প্রায় ৮০০ মানুষ আশ্রয় নিয়েছিল।

ইউএনআরডব্লিউএ এর প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, সম্ভবত মৃত্যুর সংখ্যা আরও বেশি হবে।

অক্টোবরের শেষ দিকে গাজায় ইসরাইলের স্থল হামলা শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটন বেসামরিকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং এ ধরনের ঘটনাগুলোর বিষয়ে ইসরাইলের কাছে তথ্য চেয়েছে, কিন্তু ইসরাইল কোনো নির্দিষ্ট হামলা নিয়ে প্রকাশ্যে সমালোচনা এবারই প্রথম।

রয়টার্স জানিয়েছে, হামলার কয়েক ঘণ্টা পার হওয়ার পরও জাতিসংঘের কর্মকর্তারা ওই এলাকায় যেতে পারেননি এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে রাখা হয়েছে।

একাত্তর/আরএ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর