মার্চেই রাফায় ইসরাইলের অভিযান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৬ পিএম

হামাস ১০ মার্চের মধ্যে গাজায় আটক সব জিম্মিকে মুক্তি না দিলে গাজার দক্ষিণাঞ্চলের রাফাতে আক্রমণ করবে ইসরাইল, এমন হুঁশিয়ারি দিলেন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেণি গ্যান্টজ। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার প্রথমবারের মত ইসরাইল সঠিক ভাবে জানায় তারা কবে তাদের সৈন্য গাজার এই দক্ষিণাঞ্চলীয় শহরে প্রবেশ করাবে।

ইসরায়েল এমন একটি সময় এই অভিযানের হুঁশিয়ারি দিলো, যখন রাফাতে হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী বিরোধিতা বাড়ছে। যুদ্ধের কারণে এখন রাফাতে ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

গ্যান্টজ বলেন, বিশ্ববাসী ও হামাস নেতাদের জেনে রাখা উচিত, যদি রমজানের আগে আমাদের জিম্মি নাগরিকরা বাড়িতে না ফেরত আসে তাহলে রাফা অঞ্চলের সর্বত্র অভিযান চলবে ইসরাইল।
 
চলতি বছরের ১০ মার্চ রমজান মাস শুরু হতে যাচ্ছে।

গ্যান্টজকে বরাত দিয়ে বিবিসি আরও জানায়, ইসরাইল একটি সমন্বিত পদ্ধতিতে কাজ করবে যাতে সেখানে বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা কমানো যায়। বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুবিধার্থে আমরা আমেরিকান ও মিশরীয় অংশীদারদের সাথে আলোচনা করবো।

এর আগে জাতিসংঘের জনস্বাস্থ্য সংস্থা জানায়, ইসরাইলের অভিযানের পর গাজার একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল কাজ করা বন্ধ করে দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, বিমান হামলার পরে পরিস্থিতি মূল্যায়ন করতে রাফাহ শহরের উত্তরে খান ইউনিসের নাসের হাসপাতালে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি তাদের।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বৃহস্পতিবার সেই কমপ্লেক্সে প্রবেশ করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, তাদের গোয়েন্দা তথ্য ইঙ্গিত করছে হামাস ওই হাসপাতালেই জিম্মিদেরকে আটকে রাখা হয়েছিলো। 

আইডিএফ নাসের হাসপাতালে নিজেদের অভিযানকে 'সুনির্দিষ্ট ও সীমিত' হিসাবে বর্ণনা করেছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২৮ হাজার ৪০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু ছিলো এবং ৬৮ হাজার এরও বেশি আহত হয়েছে।

মন্ত্রণালয়টি আরও বলছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১২৭ ফিলিস্তিনি নিহত ও ২০৫ জন আহত হয়েছে।

সাম্প্রতিক দিনগুলিতে কায়রোতে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতির মধ্যস্থতা করার প্রচেষ্টা চলছে। যদিও কাতারের মধ্যস্থতাকারীরা বলেছেন যে অগ্রগতি ‘খুব আশাব্যঞ্জক নয়’।

হামাস যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতির অভাবের জন্য ইজরাইলকে দায়ী করেছে। 

আরআর/এআর
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
দীর্ঘ দুই বছরের ভয়াবহ যুদ্ধের পর এবার কিছুটা আপেক্ষিক শান্তিতে পবিত্র রমজান মাস শুরু করেছেন গাজাবাসীরা। গত ১০ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও,...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর