গাজার উত্তরে সরাসরি ত্রাণ বিতরণে পাইলট প্রকল্প

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১১:১৪ পিএম

ইসরাইল থেকে ত্রাণ ভর্তি ছয়টি ট্রাক সরাসরি গাজার উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। মঙ্গলবার  এ এলাকায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করার জন্য একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে এসব ত্রানভর্তি ট্রাক সেখানে প্রবেশ করে বলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে।

দাতা গ্রুপগুলো বিগত কয়েক সপ্তাহ ধরেই অবরুদ্ধ গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে আসছে এবং জাতিসংঘ খাদ্য ও অন্যান্য মানবিক সাহায্য সরবরাহ গাজার উত্তরে প্রবেশের ক্ষেত্রে বিশেষ অসুবিধার কথা জানানোর পর এ প্রকল্প নেয়া হলো। খবর এএফপি’র।

ইসরাইলি সেনাবাহিনীর জানায়, মঙ্গলবার বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ছয়টি ত্রাণভর্তি ট্রাক নিরাপত্তা বেষ্টনীর ৯৬তম গেট দিয়ে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে প্রবেশ করেছে।

তারা আরও জানায়, হামাসকে ত্রাণ গ্রহণ করা থেকে বিরত রাখার জন্য একটি পাইলট প্রকল্পের অংশ হিসাবে এ পদক্ষেপ গ্রহণ করা হয়। এ পাইলট প্রকল্পের ফলাফল সরকারি কর্মকর্তাদের কাছে উপস্থাপন করা হবে।

হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। গাজার দক্ষিণাঞ্চল দিয়ে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার আগে সেগুলো পরিদর্শন করা হয়।

ত্রাণকর্মীরা বলছেন, বর্তমান ঘাটতি এতটা প্রকট হওয়ার একটি বড় কারণ হল ইসরাইলের দীর্ঘ সময়সাপেক্ষ স্ক্রিনিং ব্যবস্থা। এদিকে, ইসরাইল ত্রাণ বিতরণে অপ্রতুলতার জন্য ফিলিস্তিনি পক্ষের নানা ধরনের সমস্যাকে দায়ী করেছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর