লেবাননকে গাজায় পরিণত হতে দেওয়া যাবে না: গুতেরেস

আপডেট : ২২ জুন ২০২৪, ০৮:৫১ পিএম

লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেওয়া যাবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেছেন তিনি।

ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে গুতেরেস বলেন, এ পরিস্থিতি শান্ত করতে এবং আরেকটি ভুল পদক্ষেপ রোধ করতে জাতিসংঘের শান্তিরক্ষীরা কাজ করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের গুতেরেস বলেন, ‘একটি তাড়াহুড়ো করে নেওয়া পদক্ষেপ, একটি ভুল সিদ্ধান্ত ,একটি বিপর্যয়কে আরও বেসামাল করে তুলতে পারে যা সীমানার বাইরে, সত্যি বলতে কি কল্পনারও বাইরে চলে যেতে পারে।’

এসময় তিনি আরও বলেন, ‘আসুন এ বিষয়টি পরিষ্কার করা যাক, এই অঞ্চলের জনগণ এবং বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না।’

অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি মিত্র হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরাইলে রকেট নিক্ষেপ করছে ইরান-সমর্থিত হিজবুল্লাহ। এতে হাজার হাজার ইসরাইলি বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সেখানে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইসরাইলে রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে।

এদিকে, দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার পর কয়েক হাজার লেবানিজ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।

জাতিসংঘে ইরানের মিশন শুক্রবার বলেছে, হিজবুল্লাহর নিজেকে এবং লেবাননের ইসরাইলের বিরুদ্ধে আত্মরক্ষার ক্ষমতা রয়েছে। এসময় তিনি সতর্ক করে বলেন, ‘সম্ভবত এই অবৈধ শাসনের আত্মধ্বংসের সময় এসেছে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে ইরানের জাতিসংঘ মিশন বলেছেন, ‘নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েলি শাসনের যেকোনও বিবেকহীন সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে।’

গুতেরেস বলেছেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষীরা এই অঞ্চলের উত্তেজনা কমাতে এবং ভুল পদক্ষেপ রোধে কাজ করছেন।’

তিনি বলেন, ‘বিশ্বকে অবশ্যই জোর গলায় এবং স্পষ্টভাবে বলতে হবে, অবিলম্বে সংঘাত কমানো কেবল সম্ভবই নয়, বরং এটি অপরিহার্য।’ এই সমস্যার ‘কোনও সামরিক সমাধান নেই।’

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর