আরও চার বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৯:৫৩ এএম

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট আরও চারটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথিরা। সোমবার লোহিত, আরব ও ভূমধ্যসাগরের পাশাপাশি ভারত মহাসাগরে এসব হামলা চালিয়েছে তারা।

আরব সাগরে ইসরাইলি জাহাজ এমএসসি ইউনিফিককে প্রথম লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছেন হুথি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তিনি আরও জানান, লোহিত সাগরে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো হামলায় মার্কিন তেলবাহী ট্যাংকার ডেলোনিক্সকে লক্ষ্যবস্তু করা হয়।

তৃতীয় হামলায় ভারত মহাসাগরে যুক্তরাজ্যের একটি অবতরণকারী জাহাজ অ্যানভিল পয়েন্টকে লক্ষ্যবস্তু করা হয়। আর চতুর্থ হামলাটি চালানো হয় ভূমধ্যসাগরে ‘লাকি সেইলর’ নামক একটি জাহাজে।

তবে, স্বতন্ত্রভাবে হুথিদের এই হামলার দাবিগুলো যাচাই করতে পারেনি রয়টার্স।

গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে গত নভেম্বর থেকে জলপথে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথিরা।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার পরদিনই নতুন করে চরম হুঁশিয়ারি জারি করলো ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি...
ইয়ামেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী হুতি বিদ্রোহীদের কাছ থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘বাব আল-মান্দেব’ প্রণালী ও সংলগ্ন এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে। চলমান সামরিক...
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ লোহিত সাগর অঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরবের জরুরি আকুতি সত্ত্বেও শেষ মুহূর্তে ইয়েমেনে নির্ধারিত বিমান হামলা নাটকীয়ভাবে...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লাগাম টানতে সরাসরি তেহরানের ওপর গোপনে চাপ সৃষ্টি করেছে চীন। লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে হুথিদের সাম্প্রতিক তীব্র সামরিক আগ্রাসনে সৌদি আরবের তেল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর