নাসারুল্লাহকে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেন খামেনি

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১১:১২ এএম

ইসরাইলি হামলায় মৃত্যুর কয়েকদিন আগেই হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসারুল্লাহকে ইসরাইলি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে লেবানন ত্যাগের পরামর্শ দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনটি ইরানি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। 

সূত্রগুলো আরও জানান, খামেনি এখন তেহরানে সিনিয়র সরকারি পদে ইসরাইলি অনুপ্রবেশ নিয়ে গভীরভাবে চিন্তিত রয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানের এক সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গত ১৭ সেপ্টেম্বর হিজবুল্লাহর ওপর পেজার হামলার পরপরই খামেনি একটি দূতের সঙ্গে হিজবুল্লাহ প্রধানকে ইরানে চলে যেতে অনুরোধ করে একটি বার্তা পাঠান। বার্তাটিতে গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছিল, হিজবুল্লাহর মধ্যে ইসরাইলি অনুপ্রবেশ রয়েছে এবং তারা নাসারুল্লাহকে হত্যার পরিকল্পনা করছে।

ওই কর্মকর্তা আরও জানান, নাসারুল্লাহর কাছে খামেনির বার্তা নিয়ে যান সিনিয়র ইরানি বিপ্লবী গার্ড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরৌশান। ইসরাইলি বোমা যখন আঘাত হানে, তখন তিনিও বাঙ্কারে ছিলেন এবং নিহত হন।

একজন সিনিয়র ইরানি কর্মকর্তা বলেছেন, এ হামলার পর শনিবারই ইরানের অভ্যন্তরে একটি নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে। ইসরাইলে মঙ্গলবারের হামলায় প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছিলেন তিনি। 

এক বিবৃতিতে রেভল্যুশনারি গার্ড বলেছে, নাসারুল্লাহ ও নীলফরৌশানের মৃত্যুর প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। গত জুলাইয়ে তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যা এবং লেবাননে ইসরাইলের হামলার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে ইসরাইল এখনও হানিয়াহর মৃত্যুর দায় স্বীকার করেনি।

এদিকে, মঙ্গলবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ওপর ‘সীমিত’ স্থল আক্রমণ চালিয়েছে ইসরাইল। নাসারুল্লাহর হত্যাকাণ্ডের পর দুই সপ্তাহের সুনির্দিষ্ট ইসরাইলি হামলায় হিজবুল্লাহর অস্ত্রের স্থাপনা ধ্বংস, নেতৃত্ব পরিষদের অর্ধেককে নির্মূল এবং গোষ্ঠীটির শীর্ষ সামরিক কমান্ডকে ধ্বংস করেছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
০৩ অক্টোবর ২০২৪, ১১:১১
নাসারুল্লাহকে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেন খামেনি
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে যুদ্ধ শুরুর দুই মাস পার হওয়ার পর, ইরানের ক্ষমতার শীর্ষে এখন আর আগের মতো কোনো অবিসংবাদিত ধর্মীয় সালিশ বা একক সিদ্ধান্তদাতা নেই। দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্যে এই...
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলা শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় আগে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। আলোচনার মূল বিষয় ছিল এমন এক জটিল ও দূরপাল্লার...
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি ইসলামি প্রজাতন্ত্রটির নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। স্বল্পভাষী ও প্রচারবিমুখ হিসেবে পরিচিত ৫৬ বছর বয়সী মোজতবা তার বাবার...
ইরানের বর্তমান থিওক্র্যাটিক বা ধর্মতাত্ত্বিক শাসনব্যবস্থায় মোজতবা খামেনি হলেন দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাধ্যমে রাজকীয় শাহ শাসনকে উৎখাত করার পর থেকে এই ব্যবস্থার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর