ইসরাইলের একাধিক সেনা কর্মকর্তাকে আটকের দাবি হামাসের

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:১৫ পিএম

ইসরাইলি সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত করেনি সংগঠনটি।  

শনিবার হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল-আরোরি এ দাবি করেছেন। খবর বিবিসির। 

আল জাজিরাকে এক সাক্ষাৎকারে আরোরি বলেছেন, আমাদের হাতে যা আছে তা দিয়ে ইসরাইলে থাকা সমস্ত ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করা যাবে। 

তিনি বলেন, আমরা দখলদার ইসরাইলি সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের আটক করেছি।

হামাসের রকেট হামলা। ইমেজ- আল জাজিরা।

ইসরাইলের পাল্টা হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, এখানে অনেক ফিলিস্তিনি এবং ইসরাইলি নিহত হয়েছেন। যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আরোরি বলেন, গাজায় ইসরাইলি স্থল আগ্রাসন মোকাবেলা করতে হামাস প্রস্তুত। চলমান সংঘাত বন্ধে শত্রুর বিরুদ্ধে এটিই সর্বোত্তম পদক্ষেপ।

এদিকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটকের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরাইল। 

ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলা। ইমেজ- আল জাজিরা।

এর আগে শনিবার ফিলিস্তিনের সশস্ত্র দল হারাকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়া (হামাস) ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালায়। হামাসের এ নজিরবিহীন হামলায় অন্তত ১৫০ জন ইসরাইলি নিহত ও আহত হাজার ছাড়িয়েছে। 

অন্যদিকে ইসরাইলের পাল্টা হামলায় দখলকৃত গাজা উপত্যকায় অন্তত ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ।  

ইসরাইলি সামরিক বাহিনী ও হামাসের মধ্যে সীমান্ত এলাকায় তুমুল লড়াই চলছে। সমুদ্র, স্থলপথ এবং আকাশপথ দিয়ে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলে ঢুকে পড়েছে। তাদের প্রতিহত করতে অভিযানে নেমেছে ইসরাইলি সেনারা। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর