ইসরাইলি হামলায় ২০০ ফিলিস্তিনি নিহত, চলছে তুমুল লড়াই

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:১৬ পিএম

দখলকৃত গাজা উপত্যকায় শনিবার ইসরাইলি বিমান হামলায় অন্তত ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ।  

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

স্থানীয় ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, গাজায় ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত ২০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে এক হাজার ৬০০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। 

অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনী ও হামাসের মধ্যে সীমান্ত এলাকায় চলছে তুমুল লড়াই। সমুদ্র, স্থলপথ এবং আকাশপথ দিয়ে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলে ঢুকে পড়েছে। ইসরাইল লক্ষ্য করে প্রায় ২০০০ রকেট ছুঁড়েছে হামাস।

 ইসরাইলি হামলায় ১৬১ ফিলিস্তিনি নিহত। ইমেজ- আল জাজিরা।

এর আগে শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হারাকাত আল-মুকাওয়ামা আল-ইসলামিয়া (হামাস) ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালায়। হামাসের এ নজিরবিহীন হামলায় অন্তত ১৫০ জন ইসরাইলি নিহত ও আহত হয়েছেন কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ। 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের শত্রুদের এর মূল্য দিতে হবে যা তারা জানে না। আমরা যুদ্ধের মধ্যে আছি এবং আমরা এটি জিতবো। 

ইসরাইলি হামলায় ১৬১ ফিলিস্তিনি নিহত। ইমেজ- আল জাজিরা।

নেতানিয়াহুর ওই ঘোষণার পরপরই গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরাইল।

ইসরাইলের ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, গাজায় তারা এখন পর্যন্ত ১৭টি সামরিক কম্পাউন্ড এবং হামাসের চারটি অপারেশনাল হেডকোয়ার্টারে আঘাত করেছে। 

সৌদি আরব, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্সের পাশাপাশি ইউরোপের বহু দেশ এ সংঘাত বন্ধে দুই পক্ষের প্রতি আহবান জানিয়েছে। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর