গাজার হাসপাতালে হামলা: নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক তলব

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৩:১৬ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলার ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। 

বুধবার নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় এই বৈঠক হবে বলে জানিয়েছেন জাতিসংঘের এক মুখপাত্র। আনাদোলু এজেন্সির খবর।

এর আগে সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজায় যুদ্ধবিরতি, অবরোধ তুলে নেওয়া, মানবিক সহায়তা করিডোর ও বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার জন্য ‘সেফ প্যাসেজ’ গঠন— প্রভৃতি পয়েন্ট সম্বলিত একটি প্রস্তাব ভোটের জন্য উত্থাপন করেছিলো রাশিয়া।

কিন্তু পাস হতে পারেনি সেই প্রস্তাবটি। সোমবার ভোটপর্ব শেষে দেখা যায়, পরিষদের ১৫টি স্থায়ী-অস্থায়ী সদস্যরাষ্ট্রের মধ্যে রাশিয়ার প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৪টি, বিপক্ষেও ভোট পড়েছে ৪টি। এর বাইরে ভোটদান থেকে বিরত ছিল পরিষদের ছয় সদস্যরাষ্ট্র।

 

একাত্তর/এআর
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
আসন্ন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে নিজের ভোট প্রচারের মোক্ষম হাতিয়ার বানাতে চেয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু...
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর