আল জাজিরার সম্প্রচার বন্ধে ইসরাইলে বিল পাস

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৯:৩৮ পিএম

ইসরাইলের মাটিতে হামাস যোদ্ধাদের আকস্মিক অভিযানের পর, তেল আবিবের পাল্টা অভিযানের মধ্যে খবর আসে কাতারভিক্তিক গণমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করতে চান বেঞ্জামিন নেতানিয়াহু। তার সেই আশা পূরণ হতে চলেছে। এক মাসের জন্য ইসরাইলে আল-জাজিরার সম্প্রচার হয়ে যাচ্ছে।  

আলজাজিরার সম্প্রচার এবং স্থানীয় কার্যালয় ৩০ দিনের জন্য বন্ধ করতে বিল পাস হয়েছে ইসরাইলের পার্লামেন্টে। শুক্রবার এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম। মূলত ইসরাইল-হামাসের চলমান যুদ্ধে হামাসের পক্ষে সংবাদ প্রকাশের অভিযোগেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত ১৫ অক্টোবর ইসরাইলের তথ্য ও যোগাযোগমন্ত্রী শালোমা খারহি অভিযোগ করেছিলেন, চলমান এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের এই প্রথম সারির সংবাদমাধ্যমটি নিয়মত হামাস ঘেঁষা নিউজ পরিবেশন করে যাচ্ছে, যা ইসরাইলের নিরাপত্তার জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে।

দেশটির পার্লামেন্ট নেসেটে বিল তুলে তথ্যমন্ত্রী শালোমা খারহি বলেন, ইসরাইল এখন ভূমি, আকাশ, সমুদ্র ও কূটনীতি সব ক্ষেত্রে লড়াইয়ের মধ্যে রয়েছে। আমরা এমন কোনো সম্প্রচার মাধ্যমকে এখানে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারি না, যেটি ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

তিনি আরও দাবি করেন, যুদ্ধের শুরু থেকে আল জাজিরা ইসরাইলের বিরুদ্ধে উসকানিমূলক খবর ও ফিচার পরিবেশন করছে, হামাস-আইএস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রোপাগান্ডা প্রচার করছে; ইসরাইলের বিরুদ্ধে সহিংসতা উসকে দিচ্ছে। শিগগিরই এ ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে হবে।

খারহি ইসরাইলি পার্লামেন্ট নেসেটে এই প্রস্তাব তোলার পর সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য সেটির পক্ষে ভোট দেন। পার্লামেন্টারি বিধি অনুযায়ী, বিলটি এখন ইসরাইলের সিকিউরিটি কেবিনেটে পাঠানো হবে এবং সিকিউরিটি কেবিনেট বিলটি যাচাই শেষে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে।

যে আইনের আওতায় বিলটি আনা হয়েছে, তাতে বিলটি পাস হলে কমপক্ষে ৩০ দিন ইসরাইলে সব ধরনের সংবাদ সম্প্রচার ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখতে হবে আল জাজিরাকে। তবে, কর্তৃপক্ষ চাইলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়াতে পারবে। পর্যবেক্ষকদের মতে, সেই পথেই থাকবে তেল আবিব।

দেশটির আইন বলছে, প্রতিরক্ষামন্ত্রীর সম্মতিতে প্রশ্নবিদ্ধ যেকোনো নিউজ আউটলেটের সম্প্রচার বন্ধ করতে টিভি প্রোভাইডারদের আদেশ দিতে পারেন যোগাযোগমন্ত্রী। একইসঙ্গে ইসরাইলে ওই নিউজ আউটলেটের কার্যালয় বন্ধ করার, তাদের সরঞ্জামাদি জব্দ করার এবং তাদের ওয়েবসাইট বন্ধ করে দিতে পারবেন।

গাজা থেকে ব্যাপক পরিসরে খবর সংগ্রহ করে আল জাজিরা। ইসরাইলের সঙ্গে শীতল সম্পর্ক রয়েছে কাতার ভিক্তিক নেটওয়ার্কটির। ২০২২ সালে জেনিনে রিপোর্টিং করা অবস্থায় আল জাজিরার ফিলিস্তিনি-মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যা করেন এক ইসরাইলি সেনা।

 

 

 

একাত্তর/এআর
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর