গাজায় যুদ্ধবিরতির আহবান প্রত্যাখ্যান নেতানিয়াহুর

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১২:৩৭ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও ইসরাইলি হামলা বন্ধের আহবান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।  

জাতিসংঘের আহবান প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির আহবান মানে হামাসের কাছে আত্মসমর্পণ করা, সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করা।

সোমবার বিদেশি সংবাদমাধ্যমকে তিনি আরও বলেন, এটা হবে না। জয়ী না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলবে। খবর আল জাজিরার। 

এদিন নেতানিয়াহু আবারও অঙ্গীকার করে বলেছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত ইসরাইল পিছু হটবে না।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, হামাসের হাতে আটক হওয়া ওরি মেগিদিস নামে এক বন্দিকে উদ্ধারে সক্ষম হয়েছে তারা। তিনি এখন ইসরাইলে রয়েছেন এবং ভালো আছেন।

গাজায় ইসরাইলি বিমান হামলা। ইমেজ- আল জাজিরা।

অন্যদিকে হামাস বলছে, ইসরাইলের হামলায় ইসরাইলেরই ৫০ জিম্মি নিহত হয়েছে।

গাজায় ইসরাইলি হামলায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ। 

সংস্থাটির পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহবান জানিয়ে আসছে।

ইউনিসেফ বলেছে, গাজার পরিস্থিতি ঘণ্টায় ঘণ্টায় খারাপ হচ্ছে। এতে হতাহতের সংখ্যা আরও বাড়েতে পারে। 

এদিকে হোয়াইট হাউসও গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহবান প্রত্যাখ্যান করে বলেছে, এতে হামাস শক্তি সঞ্চয় ও ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পাবে।

সবশেষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজায় আট হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। যাদের অর্ধেকই শিশু।

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর