ইসরাইলকে গাজার বেসামরিক নাগরিকদের ওপর বোমাবর্ষণ বন্ধ করার আহবান জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, এ ধরনের হামলা চালানোর ‘কোনো যুক্তি নেই’ এবং মৃত্যু ‘অসন্তোষ’ সৃষ্টি করে।
শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট।
মাক্রোঁ বলেন, ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইলের পাল্টা হামলায় শিশু, নারী ও বয়স্ক মানুষ নিহত হচ্ছে। সুতরাং এর কোনো কারণ নেই এবং কোনো বৈধতা নেই। তাই আমরা ইসরাইলকে গাজায় হামলা বন্ধ করার আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন, ইসরাইলে ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলার ‘কঠোর ভাষায় নিন্দা’ জানিয়েছে ফ্রান্স।
এদিকে গাজায় বিমান ও স্থল হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইল বলেছে, হামাসের ৭ অক্টোবরের হামলায় এক হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়াও হামাস যোদ্ধারা ২৪০ জনকে জিম্মি করেছে।
অন্যদিকে গাজায় পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবর থেকে ইসরাইলের ব্যাপক বিমান ও স্থল হামলায় এ পর্যন্ত গাজায় ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক ও শিশু।
চলমান যুদ্ধের বিস্তৃতি অনিবার্য: ইরানের হুঁশিয়ারি
আইসল্যান্ডে ৩৪ ঘণ্টায় ২২০০ ভূমিকম্প, জরুরি অবস্থা জারি