উত্তর গাজায় ঢুকেছে আরও ৬১ ত্রাণবাহী ট্রাক

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৩:০৫ পিএম

চারদিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ফিলিস্তিনের উত্তর গাজায় প্রবেশ করেছে আরও ৬১টি ত্রাণবাহী ট্রাক। পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম, খাদ্য ও পানি নিয়ে আরও দুইশ' ট্রাক ইসরাইলের নিতজানা থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

জাতিসংঘের মানবিক-বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) স্থানীয় সময় শনিবার রাতে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

ওসিএইচএ জানায়, আহতদের সরিয়ে নিতে গাজার উত্তরাঞ্চলের আল-শিফা হাসপাতালে ১১টি অ্যাম্বুলেন্স, তিনটি কোচ ও একটি ফ্ল্যাটবেড পাঠানো হয়েছে।

সম্প্রতি এ হাসপাতালে সরাসরি অভিযান চালায় ইসরাইলি বাহিনী। এখানে ইসরাইলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি সংগঠন হামাসের তুমুল লড়াই হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতি যত দীর্ঘ হবে, মানবিক সংস্থাগুলো তত বেশি গাজায় সহায়তা পাঠাতে সক্ষম হবে।

দেড় মাসের বেশি সময় ধরে ইসরাইলের নির্বিচার হামলার পর গত শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটায় গাজায় সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়। জিম্মি ও বন্দি বিনিময়ের শর্তে চারদিনের এ যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র।

যুদ্ধবিরতিতে মোট ৫০ জিম্মিকে মুক্তি দেয়ার কথা জানিয়েছে হামাস। বিনিময়ে ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল। এছাড়া গাজায় আরও মানবিক সহায়তার সুযোগ দেয়া হবে।

জাতিসংঘের তথ্যমতে, শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মোট ১৩৭টি ট্রাক গাজায় ত্রাণসহায়তা সরবরাহ করেছে।

এর আগে গত ৭ অক্টোবর ইসরাইলে এই দশকের অবচেয়ে বড় অভিযান চালায় হামাস সরকার। জবাবে গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছিল ইসরাইল। হামলায় এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক এবং শিশু।

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরাইল জোটের মধ্যে চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরাইলকে লক্ষ্য করে ইরান বড়ো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দেশটির লাখ লাখ বাসিন্দা...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর