লাগাতার হামলায় বন্ধ হওয়ার পথে ইসরাইলি সমুদ্রবন্দর

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম

লোহিত সাগরে ইসরাইলি জাহাজে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন বা হুতি বিদ্রোহীদের হামলার কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এইলাত সমুদ্রবন্দর। গেলো দুই মাসে এই ইসরাইলি বন্দরের কার্যক্রম প্রায় ৮৫ শতাংশ হ্রাস পেয়েছে। 

এইলাত সমুদ্রবন্দরের প্রধান নির্বাহী বৃহস্পতিবার একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।  

৭৫ দিনেরও বেশি সময় ধরে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালীতে ইসরাইল অভিমুখী জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে হুতিরা। আন্তর্জাতিক বাণিজ্যের শতকরা ৪০ ভাগ বাব আল-মান্দেব প্রণালী দিয়ে সম্পন্ন হয়। 

বন্দরের প্রধান নির্বাহী গিডিয়ন গোলবার বলেন, বাব আল-মান্দেব ছাড়া এইলাত বন্দরের প্রধান শিপিং প্রক্রিয়া অচল। ফলে আমরা মোট কার্যক্রমের শতকরা ৮৫ ভাগ হারিয়েছি। 

হুতি যোদ্ধারা এবং ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে হামলা শুরু করার পর থেকে বেশ কয়েকটি আন্তর্জাতিক শিপিং কোম্পানি বাব আল-মান্দেব প্রণালীর মাধ্যমে তাদের জাহাজ চলাচল বাতিল করছে। 

সংশ্লিষ্টরা বলছেন, যে সব জাহাজ পণ্য নিয়ে ইসরাইলে যেতে চাইছে তাদেরকে এখন পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে ভূমধ্যসাগর হয়ে যেতে হচ্ছে। এতে যেমন দূরত্ব বেড়েছে তেমনি বেড়েছে সময় এবং খরচ। 

এদিকে দূরত্ব বেড়ে যাওয়ায় অনেক পণ্য সময়মতো ইসরাইলে পৌঁছাতে পারছে না। ফলে কোনো কোনো পণ্যের মেয়াদ হয়তো জাহাজেই শেষ হয়ে যাচ্ছে। আবার অনেক পণ্যের দাম বাড়ছে। 

এর আগে অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু।

গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুতি যোদ্ধারা ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা শুরু করে। এক পর্যায়ে তারা ইসরাইল অভিমুখী যেকোনো দেশের জাহাজকেও টার্গেট করার ঘোষণা দেয়। 

অন্যদিকে ইসরাইলের এইলাত বন্দর লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলার ফলেই বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর