মোসাদের আরও চার গুপ্তচরের ফাঁসি কার্যকর

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে তিন পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। একই অভিযোগে চলতি মাসে এ নিয়ে পাঁচজনকে ফাঁসিতে ঝুলালো দেশটি। 

ইরানের বিচার বিভাগের মিজান বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম আজারবাইজানে “জায়নবাদী শাসনের সাথে সম্পর্কিত একটি নাশকতাকারী গ্রুপের চার সদস্যকে ফাঁসি দেয়া হয়েছে…” 

শুক্রবার স্থানীয় সময় সকালে এই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা হলেন- ভাফা হানারেহ, আরাম ওমারি, রহমান পারহাজো ও নাসিম নামাজি।

তাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, গ্রুপটি মোসাদের নির্দেশনায় ইরানের নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। 

গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যকে অপহরণ করার পাশাপাশি কিছু এজেন্টের গাড়ি ও অ্যাপার্টমেন্টে আগুন দেয়ারও অভিযোগ ছিলো তাদের বিরুদ্ধে।

এদিকে একই গ্রুপের বেশ কয়েকজন সদস্যের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। 

ইরানি গোয়েন্দারা জানিয়েছে, এই গ্রুপটিকে কমপক্ষে চার মাস ধরে নজরদারির মধ্যে রাখা হয়েছিল। ২০২২ সালের জানুয়ারিতে তাদের গ্রেপ্তার করা হয়।  

ইসরাইলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না ইরান এবং দুই দেশ বছরের পর বছর ধরে ছায়া যুদ্ধে লিপ্ত রয়েছে।

এর আগে ১৬ ডিসেম্বর মোসাদের এক গুপ্তচরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। 

আইআরএনএ জানায়, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং পরে সেগুলো তাদের কাছে বিশেষ করে মোসাদের কাছে হস্তান্তর করার অভিযোগ ছিলো ওই ব্যক্তির বিরুদ্ধে।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর