গাজায় নিহতদের মধ্যে নিরীহ ফিলিস্তিনির সংখ্যা ‘অনেক বেশি’: বাইডেন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৩ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ১৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ অবস্থায়, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বিন আল-হুসাইন।

এদিকে জর্ডানের বাদশাহ'র সাথে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকার করেছেন, গাজায় নিহতদের মধ্যে নিরীহ ফিলিস্তিনির সংখ্যা ‘অনেক বেশি’।  

স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর বার্তা সংস্থা এপি'র।   

রাফাহর শরণার্থীশিবিরের তাঁবুগুলোতে অনেকেই পেটে ক্ষুধা নিয়ে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ বিকট শব্দে ইসরায়েলি বাহিনীর জঙ্গি বিমান, ট্যাংক ও যুদ্ধজাহাজ একযোগে হামলা চালায় তাদের ওপর। ঘুম ভেঙে কিছু বুঝে ওঠার আগেই বোমা ও গোলায় রক্তাক্ত ও ছিন্নভিন্ন হয়ে যায় শরণার্থীশিবিরের বহু নিরীহ মানুষ।

হোয়াইট হাউসে বৈঠক শেষে জো বাইডেন ও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বিন আল-হুসাইন।

গাজায় কয়েকমাসের যুদ্ধে দক্ষিণের মানুষেরা পালিয়ে এসে রাফাহ তে আশ্রয় নিয়ে আছে। ইসরাইলি হামলার মুখে এখন তারা আতঙ্কিত। রাফায় দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা । 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ১৯টি পরিবারের বিরুদ্ধে গণহত্যা চালানো হয়েছে। এসব হামলায় এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে  এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। 

জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ ল্যাজারিনি বলেছেন, উত্তর গাজায় আটকা পড়া প্রায় তিন লাখ মানুষ অনাহারে আছে। ২৩ জানুয়ারি থেকে সেখানকার ফিলিস্তিনিদের খাবার পৌঁছতে পারছে না জাতিসংঘ শরণার্থী সংস্থা।

এদিকে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ বিন আল-হুসাইন। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে এ আহবান জানান তিনি। এছাড়া দুই নেতাই গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে ইসরাইলি স্থল অভিযানের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন।

জর্ডানের বাদশাহ বলেন, আমরা রাফাহতে ইসরাইলি আক্রমণ সহ্য করতে পারি না। এটি যে আরেকটি মানবিক বিপর্যয় তৈরি করবে, তা নিশ্চিত।

ইসরাইল ও হামাসের মধ্যে একটি জিম্মি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, এর মাধ্যমে গাজায় অবিলম্বে ও অন্তত ছয় সপ্তাহের জন্য শান্ত পরিস্থিতি বিরাজ করবে।

এদিকে ইসরাইলকে অস্ত্র পাঠানো বন্ধে যুক্তরাষ্ট্রসহ দেশটির মিত্রদের প্রতি আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল।

তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র মনে করে গাজায় অনেক মানুষকে হত্যা করা হচ্ছে তবে এই হত্যা ঠেকাতে কম অস্ত্র সরবরাহ করা উচিত।  

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর