রমজানের শুরুতেও তীব্র মানবিক সংকটে গাজা

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৯:২০ এএম

ইসরাইলি অবরোধে বিচ্ছিন্ন গাজা উপত্যকায় চারদিকে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের হাহাকার; পাশাপাশি দখলদার বাহিনীর অবিরাম বোমাবর্ষণের মধ্যেই পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনিরা। পাঁচ মাসেরও বেশি সময় ধরে ইসরাইলি সেনাদের অত্যাচার, গণহত্যা, রোগ, ক্ষুধা-পিপাসায় কাটছে গাজাবাসীর দিন। রমজান মাসেও বিন্দুমাত্র কমেনি তাদের নৃশংসতা।

প্রতি বছরের তুলনায় এবারের রমজান গাজাবাসীর জন্য একেবারেই ভিন্ন। গাজার খান ইউনিসের বাসিন্দা ফেদা হামেদ এখানকার হতভাগ্য পরিবারের একজন। এক মুঠো খাবারের সন্ধানে ঘুরতে হয় দারে দারে। তাই রমজানে এবার নেই কেনাকাটার তোড়জোড়। 

পবিত্র এই মাসে নিদারুণ কষ্টেই পার করতে হচ্ছে তাদের। কারণ একদিকে গ্যাস সংকট অন্যদিকে বাইরে তীব্র ঠান্ডা আবহাওয়ায় রান্নার জন্য আগুনও জ্বালাতে পারছেন তারা। ফলে সেহেরির জন্য কিছুই রান্না হয়নি তাদের। এছাড়া ইফতারে কি খাবেন তারও কোনো ব্যবস্থা নেই। 

রমজান মাসের শুরু থেকেই আমাদের খুব কঠিন সময় পার করতে হচ্ছে। ইফতার ও সেহেরি করার মতো এখানে কোন খাবার ও গ্যাস নেই। পাশাপাশি রাফায় এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশচুম্বী।

বাজারে গিয়েও অনেকে মেলাতে পারছেন না হিসাব। বাজারের ঊর্ধ্বমুখী দামের ফলে কেনার সামর্থ্য হারিয়েছেন তারা। বিক্রি না হওয়ায় মেয়াদহীন হচ্ছে অনেক পণ্য। নষ্ট হচ্ছে খাবার। 

সেহেরি আর ইফতারের জন্য আমি বাজারে খাবার কিনতে এসেছিলাম। কিন্তু আমি এখানে কেনার মতো কিছু খুঁজে পাইনি উল্লেখ করে গাজার এক বাসিন্দা বলেন, যা পাওয়া যায় সবই ক্যানযুক্ত এবং সেগুলোর বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। 

রমজানে গাজাবাসী সাধারণত ইফতারি করে থাকেন তাকা তাজা ফল-সবজি, হালাল মাংস, রুটি, মিষ্টি আর খেজুর দিয়ে। তবে, এই সবকিছুই এখন তাদের কাছে অতীত। অনাহারে অর্ধাহারে কাটছে দিন। 

এ বছর গাজার ২৩ লাখ ফিলিস্তিনিদের রমজান মাস দুঃখ এবং অন্ধকারে ঢেকে গেছে। এক বছর আগেও যেখানে রমজানে মানুষের উৎসব ছিল, জীবন ছিল স্বাভাবিক। অথচ এখন চারদিকে ধ্বংসস্তূপ আর সেখানে চাপা পড়া মৃত মানুষের স্বজনদের আহাজারি।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
পবিত্র রমজান মাসের শেষের এই সময়ে বিশ্বজুড়ে ‘ইসলামভীতি প্রতিরোধ’ বা ‘ইসলামোফোবিয়া’ মোকাবিলায় আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর