ইসরাইল জনসংযোগ যুদ্ধে হেরে যাচ্ছে: ট্রাম্প

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১১:০১ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ইসরাইলি সামরিক বাহিনী ও সরকারের কর্মকান্ড দেখে চটেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ‘জনসংযোগ যুদ্ধে’ বা ‘পিআর ওয়ারে’ ইসরাইলে হেরে যাচ্ছে বলেও সতর্ক করেছেন তিনি।

মার্কিন রক্ষণশীল রেডিও হোস্ট হিউ হিউইটকে দেওয়া একটি সাক্ষাৎকারে এ কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। খবর আল জাজিরার।  

ট্রাম্প বলেন, ‘শিগগিরই যুদ্ধ শেষ’ করে ইসরাইলের ‘স্বাভাবিক অবস্থায়’ ফিরে আসা উচিত। 

সাক্ষাৎকারে গাজায় ইসরাইলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর ‘জঘন্য’ এবং ‘ভয়ঙ্কর’ ভিডিও প্রকাশ করার জন্য তেল আবিবের সমালোচনা করেছেন ট্রাম্প। 

তিনি আরও বলেন, আমার ধারণা, ইসরাইল মনে করছে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর ভিডিও দিলে তাদের শক্তিশালী দেখায়। তবে আমার মনে হয় না এগুলো শক্তিশালী। তারা এই জনসংযোগ যুদ্ধে হেরে যাচ্ছে। তারা খুব খারাপভাবে হারছে। তবে তারা যা শুরু করেছে তা শেষ করতে হবে এবং তাদের খুব শিগগিরই তা করতে হবে।

এদিকে সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় তিনি এখনও ইসরাইলকে ‘শতভাগ’ সমর্থন করেন কিনা। জবাবে ট্রাম্প সরাসরি কিছু বলেননি। 

তবে এর আগে একাধিকবার নিজেকে মার্কিন ইতিহাসে সবচেয়ে ইসরাইলপন্থি প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেছিলেন ট্রাম্প। 

২০১৭ সালের ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। ওই ঘোষণার পর বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর