ইরানের বিরুদ্ধে কোনো অভিযানে অংশ নেবে না যুক্তরাষ্ট্র: বাইডেন

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পিএম

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেট ভবনে ইসরাইলি বিমান হামলার জবাবে শনিবার রাতে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব না দিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহবান জানিয়েছেন তিনি। পাশাপাশি ইরানে পাল্টা হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র তাতে অংশ নেবে বলেও জানান জো।   

রোববার ইসরাইলের হিব্রু ভাষার পত্রিকা ইসরাইল আল-ইয়াওমের বরাত দিয়ে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে ও প্রেসটিভি আলাদা প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, শনিবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হওয়ার পর ওয়ার কেবিনেটের বৈঠক ডাকেন ইসরাইলি প্রধানমন্ত্রী তথা মধ্যপ্রাচ্যের কসাই বেঞ্জামিন নেতানিয়াহু। ওই বৈঠকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

অন্যদিকে একই সময়ে ওয়াশিংটন ডিসিতে নিজের জাতীয় প্রতিরক্ষা টিমকে নিয়ে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

দুই দেশের রাষ্ট্রপ্রধানদের দুই বৈঠকের পর বাইডেন টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন।

ওই ফোনালাপে কী কথা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তবে একটি মার্কিন সূত্র বলেছে, বাইডেন নেতানিয়াহুকে বলেছেন, ইসরাইল যেন ইরানে পাল্টা হামলা না চালায়। 

একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, বাইডেন নেতানিয়াহুকে বলেছেন, চলমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না।

এসময় মার্কিন প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করেন যে, নেতানিয়াহু সরকার ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধে জড়াতে চান। তিনি এ ধরনের প্রচেষ্টা থেকে বিরত থাকতে নেতানিয়াহুর প্রতি আহবান জানান।

গত ১ এপ্রিল দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরাইলি বিমান হামলার পর তেহরান ওই হামলার জন্য সরাসরি ওয়াশিংটনকে দায়ী করেছিল। এরপর ইরান ইসরাইলে হামলা চালাবে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জল্পনা শুরু হওয়ার পর ওয়াশিংটন বলে আসছিল যে, দামেস্কের হামলা সম্পর্কে ইসরাইল আগেভাগে আমেরিকাকে কিছু জানায়নি; কাজেই ইরান যেন মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে কোনো হামলা না চালায়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরাইলি নিরাপত্তা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে ফোনে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে রক্ষা করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, তবে ওয়াশিংটন ইরানের সাথে সংঘাত চাইছে না।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এরইমধ্যে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের সাথে যোগাযোগ করেছে বাইডেন প্রশাসন এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ এখানেই নিয়ন্ত্রণ করতে আহবান জানিয়েছে। 

এসবের প্রেক্ষিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে ইসরাইলের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়ে বলেছে, ইরানের স্বার্থে আঘাত হানার যেকোনো প্রচেষ্টায় আমেরিকা অংশগ্রহণ করলে মধ্যপ্রাচ্যের মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে ‘নিষ্পত্তিমূলক ও অনুশোচনা সৃষ্টিকারী’ হামলা চালানো হবে।  

বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলের সব ধরনের ধ্বংসযজ্ঞের পুরো দায় যুক্তরাষ্ট্রের এবং এই শিশু হত্যাকারী সরকার যদি এখনই থেমে না যায় তাহলে পরবর্তী যেকোনো পরিস্থিতির জন্য তেল আবিবকে দায়ি থাকতে হবে।

ওই বিবৃতির শেষাংশে ইরানের বিরুদ্ধে হামলায় তৃতীয় যেকোনো দেশকে তার ভূমি ব্যবহার করতে দেয়ার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
মধ্যপ্রাচ্যের আকাশছোঁয়া উত্তেজনার মাঝেই এক অভাবনীয় ও ইতিবাচক কূটনৈতিক অগ্রগতির বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব জটিলতা কাটিয়ে আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সাথে একটি অত্যন্ত...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর