রণক্ষেত্র জাবালিয়া, বহু ইসরাইলি সেনা হতাহত

আপডেট : ১৮ মে ২০২৪, ০১:১৮ পিএম

ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়া শহর এখন রণক্ষেত্র। উপত্যকার ছোট এই শহরে হামাস যোদ্ধাদের সাথে ইসরাইলি বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত এক দখলদার সেনারা মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি।   

ইসরাইলি কমান্ডাররা বলছেন, গত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের মধ্যে সম্ভবত শুক্রবার সবচেয়ে ভয়াবহ লড়াই হয়েছে। কারণ, ফিলিস্তিনি যোদ্ধারা এ শরণার্থী শিবিরের সরু গলির আপেক্ষিক সুবিধা পাচ্ছে। তারা রকেট চালিত গ্রেনেড এবং বিস্ফোরক ডিভাইস দিয়ে আক্রমণ করছে। 

শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা থিংক ট্যাংক দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিউ) এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের (সিটিপি) বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

এর আগে শুক্রবার ফিলিস্তিনি যোদ্ধারা জাবালিয়াতে দখলদার বাহিনীর অন্তত ২২টি অবস্থানে হামলা চালিয়েছে। হামাস বলেছে, তাদের আক্রমণের ফলে শত্রুরা জাবালিয়া এলাকায় তাদের অবস্থান একাধিকবার পরিবর্তন করতে বাধ্য হয়েছে। 

এদিকে এ যুদ্ধে আরও এক দখলদার সেনা নিহত হয়েছে। তেল আবিবের বরাতে এ কথা জানিয়েছে ইসরাইলি গণমাধ্যমগুলো। 

এতে বলা হয়েছে শুক্রবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে প্রতিরোধ যোদ্ধাদের সাথে প্রচণ্ড বন্দুকযুদ্ধের সময় সার্জেন্ট বেন আভিশে নামে এক সেনা নিহত হয়।  

ইসরাইলি গণমাধ্যমে সার্জেন্ট বেন আভিশের নিহত হওয়ার খবর প্রকাশের আগেই হামাস জানিয়েছিল, তাদের হামলায় জাবালিয়া শহরের পূর্বাঞ্চলে এক ইসরাইলি সেনা নিহত হয়েছে।

নিহত ইসরাইলি সার্জেন্ট বেন আভিশে।

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ভয়াবহ লড়াইয়ের কথা উল্লেখ করে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বে শত্রু লাইনের পিছনে ঢুকে পড়েছিল এবং এই এলাকায় একটি ট্যাংক এবং একটি সৈন্যবাহী গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এতে অনেক সেনা হতাহত হয়েছে। 

তেল আবিব স্বীকার করেছে যে, প্রতিরোধকামী যোদ্ধাদের সাথে ভয়াবহ লড়াইয়ে গত দুইদিনে তাদের পাঁচ সেনা নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছে। 

এ নিয়ে গত অক্টোবর থেকে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ৬২৬ জন দখলদার সেনা নিহত এবং ১৭২৩ জন আহত হয়েছে। 

তবে হামাস বলছে, তাদের হামলায় এর চেয়ে অনেক বেশি সেনা নিহত হয়েছে। কিন্তু নেতানিয়াহু সরকার তথ্য গোপন করছে। 

সম্প্রতি লেবাননের ‌ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ জানিয়েছেন, এ পর্যন্ত ইসরাইলের দেড় হাজার সেনা নিহত হয়েছে।

বিপুল সংখ্যক সেনা হতাহত হওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে নেতানিয়াহু সরকার। তেল আবিবসহ ইসরাইলের অন্যান্য শহরে সরকারের বিরুদ্ধে প্রায় রোজই সভা ও বিক্ষোভ মিছিল হচ্ছে।

ইসরাইলি নাগরিকদের একাংশ বলছেন, নেতানিয়াহু সরকার হামসকে ঠেকাতে ব্যর্থ হয়েছে। তার এখনই পদত্যাগ করা উচিত। অন্যথায় অস্তিত্ব সঙ্কটে পড়তে পারে ইসরাইল।   

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরাইল জোটের মধ্যে চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরাইলকে লক্ষ্য করে ইরান বড়ো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দেশটির লাখ লাখ বাসিন্দা...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর