গাজার খান ইউনিস ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১২:২৩ পিএম

গাজার পূর্বাঞ্চলীয় দ্বিতীয় শহর খান ইউনিস ছেড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা। দুই সপ্তাহ আগে এলাকাবাসীদের বাড়িঘর খালি করার নির্দেশ দেয় ইসরাইলি সেনাবাহিনী। নতুন করে আবারও সেখানে অভিযানের ঘোষণা দিয়েছে তেল আবিব। ফলে, কঠিন মানবিক সংকটে পড়েছে ফিলিস্তিনের আহত রোগীরা। টালমাটাল পরিস্থিতি দেখা দিয়েছে চিকিৎসা সেবায়।

ইসরাইলের খান ইউনিস ছাড়ার নির্দেশের পর আহত আলী আবু ইসলোহানকে ভর্তি করাতে কোন হাসপাতাল খুঁজে পাচ্ছেন না তার আত্মীয়-স্বজনরা।

আলী আবু ইসলোহান নামের খান ইউনিসের এক বাসিন্দা জানান, মঙ্গলবার সন্ধ্যায় আমাদেরকে ইউরোপীয় হাসপাতাল খালি করতে বলা হয়। আমরা এখন নাসের হাসপাতালে এসেছি। তবে সেখানে উপচে পড়া ভিড়। আর জায়গা নেই এখানে।

ইসরাইলি হামলায় ইসলোহানের দুই পা ভেঙে গেছে। ইসরাইলি সেনাবাহিনী খান ইউনিস ছাড়ার নির্দেশ দেয়ার পর তাকে ইউরোপিয়ান হাসপাতাল থেকে নাসের হাসপাতালে আনা হয়েছিলো। তবে হাসপাতালটিতে কোন চিকিৎসা ব্যবস্থা না থাকায় এখন রাস্তায় জায়গা হয়েছে তার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মঙ্গলবার ইসরাইলের এই নির্দেশের পর গাজার ইউরোপিয়ান হাসপাতাল থেকে পালিয়ে যাচ্ছেন চিকিৎসক ও কর্মীরা। এর আগে ইসরাইলের নির্দেশের পর ইউরোপিয়ান হাসপাতালের রোগীদের খান ইউনিসের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়।

নাসের হাসপাতালের একজন চিকিৎসক জানান, ইসরাইলি বাহিনী ইউরোপিয়ান হাসপাতালকে জানিয়েছে অঞ্চলটি তাদের অভিযানের মধ্যে পড়েছে।

ফাদি আল রাহেল নামের এক রোগী  বলেন, আমরা আহত, আমরাও তাদেরই মতো মানুষ। আমরা বাঁচতে চাই। তবে ৯ মাস পর ইসরাইলেরে এই নির্দেশ আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আমার দুই পা নষ্ট হয়ে গেছে। তবুও বসার মতো কোনো চেয়ার নেই এখানে।

এই পরিস্থিতিতে ফিলিস্তিনিরা এখন আহত স্বজনদের নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরছেন। অগ্রাধিকার ভিত্তিতে নিবিড় পরিচর্যা বিভাগ থেকে অন্য হাসপাতালে সরিয়ে নেয়া হচ্ছে রোগীদের।

এছাড়া, গাড়িতে করে সরানো হচ্ছে চিকিৎসা সরঞ্জামও। অনেক রোগী এখনো হাসপাতালের বিছানায় বাইরে পড়ে আছেন। কারণ সব রোগীদের গাজার নাসের হাসপাতালে জায়গা দেয়া যায়নি।

একাত্তর/আরএ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর