গণবিক্ষোভে আবারও কাঁপলো তেল আবিব

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম

হামাসকে নির্মূল আর বন্দিদের ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে মাসের পর মাস ফিলিস্তিনের গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ আর হত্যালীলা চালালেও এখন পর্যন্ত কোন লক্ষ্যই অর্জন করতে পারেনি ইসরাইল। এই ব্যর্থতার জন্য নিজ ঘরেই অনেক থেকেই জনরোষের মুখে আছে নেতানিয়াহুর সরকার। 

গাজায় বন্দি মুক্তির জন্য হামাসের সঙ্গে যুদ্ধবিরতির জন্য ইসরাইলের নাগরিকরা দফায় দফায় বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করে আসছে। কিন্তু কোন কিছুতেই কর্ণপাত না করে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন দেশটির ‘খুনি’ শাসক বেনিয়ামিন নেতানিয়াহু। তবে দমে যাবার পাত্র নয় ইসরাইলের জনতা। 

রোববার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজায় আটক বন্দিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরাইলে রাস্তায় বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভের সময় তারা সেনা সদরদপ্তরের পাশাপাশি বিভিন্ন সরকারি ভবনের সামনে সমবেত হন এবং নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন।

গত দুই সপ্তাহে গাজা থেকে ৬ বন্দির লাশ উদ্ধারের পর ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। গত সপ্তাহের বিক্ষোভে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছিলো। শনিবার বিক্ষোভকারীরা যুদ্ধ-বিধ্বস্ত গাজার বিভিন্ন অঞ্চলে বন্দি প্রায় ১০০ জনকে ফিরিয়ে আনতে হামাসের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আহবান জানায়।

বিক্ষোভে অংশ নেওয়া বন্দিদের পরিবার জানিয়েছে, বন্দিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কর্মকাণ্ডে তারা হতাশ। অনেকে চুক্তিতে পৌঁছতে না পারার জন্য তারা নেতানিয়াহুকে দোষারোপ করেছেন। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করতে চান না বলে অভিযোগ তাদের।

গাজায় বন্দি ইসরায়েলি সেনা নিমরোদ কোহেনের ভাই সংবাদমাধ্যমকে বলেন, যতদিন নেতানিয়াহু ক্ষমতায় থাকবেন, এই যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে এবং কোনও জিম্মি চুক্তি হবে না। জিম্মিদের জীবন বাঁচাতে নেতানিয়াহুকে অবশ্যই ক্ষমতা থেকে সরাতে হবে।

কোহেনের ভাই ইয়োটাম কোহেন বলন, চুক্তি-বিনাশকারী এই সরকার বন্দিদের পরিত্যাগ করছে এবং তাদের মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছে। যতদিন নেতানিয়াহু ক্ষমতায় থাকবেন, এই যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য চলবে এবং কোনও বন্দি চুক্তি হবে না। বন্দিদের জীবন বাঁচাতে নেতানিয়াহুকে অবশ্যই সরাতে হবে।

আল জাজিরার হামদাহ সালহুত জর্ডানের রাজধানী আম্মান থেকে জানান, ইসরাইলি জনগণ নেতানিয়াহুর প্রতি ক্রমশ হতাশ হয়ে পড়ছে। তারা বলছে- তিনি (নেতানিয়াহু) যোগ্য নন বা চুক্তি মেনে নিতে ইচ্ছুক নন। তারা বলছেন- নেতানিয়াহু এবং তার সরকার বন্দিদের মুক্তি নিশ্চিত করার জন্য কিছুই করছে না।

উল্লেখ্য, গত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। টানা ১১ মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় নিহত হয়েছেন ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। তবে এরপরও হামাসের হাতে আটক থাকা বেশিরভাগ বন্দিকেই উদ্ধার করতে পারেনি ইসরাইল।

গেলো ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি হামলায় হাসপাতাল, স্কুল-কলেজ, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরাইলি আগ্রাসনে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর