হামাস-ইসরাইল সংঘর্ষে হতাহত আরও বেড়েছে

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১২:৪৭ এএম

ইসরাইলের হামলায় ফিলিস্তিনের ৪১৩ জন নাগরিকের প্রাণহানির খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবিসি বলছে, ইসরাইলের হামলায় শনিবার থেকে প্রতিবেদনে লেখা পর্যন্ত ২৩০০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

অন্যদিকে হামাসের হামলায় ৭০০ বেশি ইসরাইলি নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এছাড়া দুই হাজার ১৫৬ জন ইসরাইলি আহত হয়েছে বলেও জানিয়েছে দেশটির প্রেস অফিস।

রোববার সন্ধ্যায় ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রীসভা কমিটি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামরিক পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে, যাতে দেশটি সর্বাত্মক যুদ্ধে যেতে পারবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।’

রয়টার্স বলছে, ইসরাইলের লাগাতার হামলায় গাজার ৮০ শতাংশ বাসভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়েছে। গাজার পূর্বাঞ্চলে বসবাসকারী ফিলিস্তিনিদের ফোনে ইসরাইলি কর্তৃপক্ষ মেসেজ দিয়ে এলাকা ছাড়ার নির্দেশনা দিয়েছে। তাদেরকে গাজার মধ্যবাগে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে ইসরাইলকে ‘অতিরিক্ত সহায়তার’ ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানান, ইসরাইলের অনুরোধের পরিপ্রেক্ষিতে ‘দ্রুতই এই সহায়তা’ দেওয়া হবে।

এছাড়া হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের জন্য ‘অতিরিক্ত সহায়তার নির্দেশনা’ দিয়েছেন।

তাছাড়া ‘দ্ব্যর্থহীনভাবে’ ইসরাইলের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

বিবিসি বলছে, নেতানিয়াহু এখনও পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে ফোনে কথা বলেছেন।

এরমধ্যে ঋষি সুনাক জানিয়েছেন, ‘দ্ব্যর্থহীনভাবে’ ইসরাইলের পাশে থাকবে যুক্তরাজ্য। দুই নেতার মধ্যে ফোনালাপের পর ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে বলেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক নেতানিয়াহুকে ইসরায়েলের যে কোনো প্রয়োজনে সহায়তার প্রস্তাব দিয়েছেন। এছাড়া ইসরায়েলের পক্ষে বিশ্বমত গড়তে ব্রিটেন কাজ করবে বলেও আশ্বাস দিয়েছে।

একাত্তর/আরএ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর